বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ডিপার্টমেন্ট থেকে বের হয়েই এক কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি আর হাটছি। সাথে এক বন্ধু, কথা বলছি মাঝে মধ্যে আমরা তাই এক কানে ইয়ারফোন লাগানো আর তাছাড়া রাস্তা দিয়ে রিক্সা চলে, দুই কানে ইয়ারফোন থাকলে রিক্সার নিচে পড়ার সম্ভবনা আছে। তাই এই সাবধানতা কারন কথায় আছে "সাবধানের মার নাই!!
তো হঠাৎ করে পিছন থেকে খুব সুরেলা, মিষ্টি মেয়েলী কন্ঠে কে যেন ডেকে উঠল,
"এই খালিদ, খালিদ!!
কন্ঠটা চার পাঁচবার পিছন থেকে ডেকে উঠল আমার বাপ মায়ের দেওয়া নামটা। আমি ইচ্ছে করেই পিছন ফিরে সাড়া দিচ্ছি না সেই ডাকের। ডাকুক না একটু, শুনতে ভালই তো লাগছে ডাকটা। মনে হচ্ছে কোন দুর দুরান্ত থেকে তরঙ্গ আকারে ভেসে ভেসে আসছে কন্ঠটা!! অনেকটা ইয়ারফোনে শোনা সফট মিউজিকের কোন গানের লিরিকের মত!!
এই খা......লি...... দ....!! খা........লি.........দ!!
আহা!! কত দিন ধরে আমি স্বপ্ন দেখেছি এভাবে আমাকে কোন রমণী পিছন থেকে ডাকবে, আর আমি শাহরুখ খানের "ম্যা হু না" মুভির মত স্টাইল মেরে পিছন দিকে রোমান্টিকভাবে লুক দিবো!!
আহা!! অবশেষে মনে হয় আমার স্বপ্ন পুরণ হবার পথে!!
সাতবারের ডাকের বেলায় আমি শাহরুখ খানের কাছাকাছি লুক নিয়ে পিছনে ফিরে তাকালাম শব্দ তরঙ্গটার উৎস কোন রমণীরর স্বরতন্ত্র থেকে উৎপত্তি হচ্ছে সেটা দেখার জন্য!!
আমি পিছনে তাকানো মাত্র মেয়েটা ডাকাডাকি অফ করে দিল, আমার আবেগ বঙ্গপোসাগরের কূলে যেন আছড়ে পড়ে এই টাইপ অবস্থা আমার!! মেয়েটার দিকে তাকালাম আমি।
আহা!! কি সৌন্দর্য!!
কিন্তু অবাক করা বিষয় হল মেয়েটা আমার দিকে তাকানো না, আর মেয়েটার সামনে একটা রিক্সা!! সে এতক্ষন রিক্সা থামানোর জন্য "এই খালি, খালি " বলে ডাকছিল, আর আমি ভাবছি সে আমাকে ডাকছে!!
বাপ মার দেওয়া "খালিদ " নামটার অপর কেন জানি খুব রাগ লাগছিল তখন!! আবার কানের ইয়ার ফোনে তখন গান বাজতেছে,,
"কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে""!!
ক্যামনডা লাগে?
মনের দুঃখে তাই দুইকানেই ইয়ারফোন লাগালাম আর নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম "মুড়ি খাক সব স্বপ্ন""
[] খালিদ মিঠুন []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now