বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি ৭১ দেখিনি
তবে দেখেছি একাত্তোরেরই অভবয়,
আমি বিজয় দেখিনি
বারবার দেখেছি বিজয়ীর পরাজয়।
.
আমি হায়নাদার দেখিনি,
দেখেছি হায়নারুপী সোনার ছেলেদের হুংকার,
আমি দেশদ্রোহী দেখিনি,
তবে দেখেছি দেশপ্রেমিক রাজাকার।
.
আমি সর্বস্বহারা মায়ের অশ্রু দেখিনি
কিন্তু দেখেছি সন্তান হারা মায়ের আর্তনাদ,
আমি বিরঙ্গনার নির্বাক চাহনী দেখিনি
তবে দেখেছি বিধবার নির্বাক প্রতিবাদ।
.
আমি ৭১ এর লাশের পাহাড় দেখিনি
তবে দেখেছি রাজপথে লাশের স্তুপ,
আমি বুদ্ধিজীবিদের মৌনতা দেখিনি
তবে জেনেছি আজও তারা নিশ্চুপ।
.
আমি রক্তের হোলি খেলা দেখিনি
তবে দেখেছি আধুনিক অস্ত্রের ঝংকার!
আমি শত্রু সেনার নৃশংসতা দেখিনি,
দেখেছি সোনার ছেলেদের কাছে তাদের হার।
.
আমি রক্তাক্ত পূর্ব বাংলা দেখিনি
তবে দেখেছি রক্তাক্ত বাংলাদেশ,
আমি ৭১ না দেখেও
প্রিয় জন্মভূমীতে দেখছি একাত্তোরেরই রেশ!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now