বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গতরাতে স্বপ্নে দেখেছি আমি মুক্তিযুদ্ধ
করছি !প্রথমে পাকিস্তানি সৈন্যটির পা'য়ের
আঙ্গুল কেটেছি ৷ তারপর ইচ্ছে মতো কিল ঘুষি
মেরে বীরত্ব দেখাতে লাগলাম ৷ আরেক
পা'য়ে রশি লাগিয়ে টেনে নিয়ে ডাসবিনে
ফেলেছি ! আমি নব্য মুক্তিযোদ্ধা ! নিজেকে
হিরো হিরো লাগছে ! মজার বেপার হলো
তাকে আরেকজন আগেই হত্যা করে রেখে
গেছে ৷ বীরত্ব দেখানোর জন্য আমি শুধু সেই
কথাটি এড়িয়ে গেছি !
.
লাগ ভেলকি লাগ
.
দেশ আজ নব্য মুক্তিযোদ্ধাদের উত্তাপে
ভরপুর ! শত্রুর হাতে গুলি দেখলেই যারা
সেন্সলেস হয়ে যায় তারা মুখ দিয়ে দেশ
স্বাধীন করে ফেলছে !
.
মেকাপ পড়ে সাঁজুগুঁজু করে বের হওয়া রমনী
হুংকার দেয় রাজপথ কাঁপানোর ! সেলুকাস !
সেলুকাস !
.
ছোট বেলায় শোভাকলোণিতে থাকতাম যদিও
এখনও থাকি ! তো মাঠকলোণির সাথে খেলা
অথবা অন্য কিছু নিয়ে মারামারি করে না
পারলে বলতাম আমাগো এলাকায় তোরে
পাইলে পা ভেঙ্গে দিতাম !
.
অনেক ছোটকালে সন্দ্বীপে এক ছেলের সাথে
মারামারি করে যখন আর পারছি না তখন
বলেছিলাম, শালা আজ আব্বা পাশে থাকলে
তোর খবর আছিলো ! সে পাল্টা উত্তর দিয়ে
বলেছিলো, তোর পাশে আব্বা লাগবে আমার
পাশে আমি না থেকে আমার দুধ খাওয়া ছোট
ভাইটা থাকলেও সে ও তোকে শায়েস্তা করার
জন্য যথেষ্ট !
.
সাহস থাকলে আমাগো এলাকায় আসিস
তাইলে বুঝবি আমি কে ? বাঘ ! বাঘ ! বাঘ ! এই
কথাটির মানে হলো, আমার সাথে পুলিশ না
থাকলে আমি একটি বিড়াল !
.
একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এখন
মঞ্চে বক্তব্য দিলেই দেশ সামাজিক,
অর্থনীতিক, সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়ে
যায় !
.
এই প্রসঙ্গে উইল রজার্স বলেছিলেন, 'মুখের
কথায় স্বাধীনতা যত সহজলভ্য বাস্তবে
কখনোই ততটা নয় ৷'
.
এতো সোজা !
.
নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, 'আমাকে
রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিবো !'
.
বঙ্গবন্ধু বলেছিলেন, 'রক্ত যখন দিয়েছি রক্ত
আরো দিবো.......!'
.
নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, 'একজন প্রকৃত
এবং আদর্শ নেতাকে অবশ্যই নিজ জাতির জন্য
সকল প্রকারের স্বাধীনতার নিশ্চিত করতে
নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের
জন্য প্রস্তুত থাকতে হবে।'
.
কোন কিছু অর্জন করতে হলে সংগ্রাম ত্যাগ
মেধা উদ্যম পরিশ্রম একাগ্রতা থাকতে হয় !
.
সোজা কথা লাল সূর্যটা কে চিনিয়ে আনতে
হয়......তারপর সবুজ একটি দেশ পাওয়া যায় !
.
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে,
-কেউ বলে
আর
-কেউ করে দেখায়
.
আর কেউ আমার বাবা করছে সুতরাং সেই
সূত্রে আমিও করছি অথবা গরু ঘাস খায় আমরা
গরু খায় সুতরাং আমিও ঘাস খায় ! প্রকৃতি
পক্ষে আমিও নিরামিষভোজী হিসেবে
নিজেকে প্রমাণ করতে চাই !
.
আমাদের এলাকায় আসিস দেখবি আমি কে ?
আজ যদি আমার বাবা পাশে থাকতো
কিলাইয়া তোর........!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now