বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মুহুর্তের অবগাহন

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রিক্সা নিয়েছি। পরীবাগ থেকে। অনেকদিন পর বাসায় ফিরবো। সেই চেনা ঘরদোর, চেনা বারান্দা, চেনা ক্যাকটাস, চেনা মানুষজন যেন হাত উঁচিয়ে ডাকছে। চেনা ধোঁয়ার স্বাদ নেয়ার আয়োজনে আমিও ছুটছি ভেতর বাহির এক করে। ছুটছে আমার রিক্সা। কখনো হাওয়ার বেগে, কখনো ব্রেক কষে। এখন অবশ্য থেমে আছে, নাগরিক কোলাহল মেনে। আমার ডান পাশ ঘেঁষে থেমেছে একটা প্রাইভেটকার। ফুলে ফুলে সাজানো। তার ভেতরে নির্বাক পাশাপাশি বসে আছে একটা বর আর একটা কনে। কনের কপালে লাল টকটকে সিঁদুর, হাতে শাঁখা। মাত্রই চেনা বন্ধন ছেড়ে এসেছে, অচেনাকে আপন করার ব্রত নিয়ে। কী ভাবছে এখন মেয়েটা?? বাবা, মা আর ছোট্ট ভাইটার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা?? কত কত বার ভাইটা তার চুলের ক্লিপ ভেঙে দিয়েছে, ব্যাগের থেকে টাকা চুরি করে আইসক্রিম কিনে খেয়েছে। অথচ যখনই নালিশ নিয়ে মা এর কাছে গিয়েছে, বলেছে, "ভাই ই তো। তোর বাবার কাছ থেকে টাকা চেয়ে নিস্।" বাবার সেই আদরের মেয়েটার কি মনে পড়ে যাচ্ছে সেইসব দিনের কথা?? আচ্ছা, সে তো নিশ্চই কারো প্রেমিকাও ছিলো। কেমন আছে তার প্রেমিক?? কাপুরুষ, বিয়ের কথা জেনেও চুপ হয়ে থাকলো, এসে নিয়ে গেলো না। কী করে নিবে?? বেকারদের তো নিজেরই থাকার জায়গা থাকে না। প্রেমিকাকে কোথায় রাখবে?? এভাবেই অকালে ঝরে যায় তাজা তাজা প্রেম। থাক না। কী হবে আর ওসব ভেবে?? সে এখন বধূ। আঁচলে বেঁধেছে দায়িত্বের গোছা। তবুও চোখের কোণে জল এসে যায়। ছেলেমানুষি মনটাকেও তো বদলাতে হবে এবার!! মৌচাকের জ্যাম পেড়িয়ে নিজেকে আবিষ্কার করলাম রামপুরাতে। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেলো। আবার জ্যামে। আমার ডানপাশে সেই কারটি নেই। আছে একটা রিক্সা। সেই রিক্সার সিটে বসে আছে একজোড়া কপোত-কপোতী। মেয়েটার এক হাতে একগুচ্ছ কদম ফুল। আরেকটা হাত ছেলেটার হাতে রাখা। বুঝলাম, এখন বর্ষা চলে!! কতোটা নির্ভরতায়, কতোটা স্বাধীনতায় আকাশ দেখছে মেয়েটা। আকাশ থেকে ক'ফোঁটা জল তার চোখে এসে পড়ে। ছেলেটা আরো শক্ত করে মেয়েটার হাত ধরে। কি ভাবছে ছেলেটা?? প্রেমিকাকে ধরে রাখতে পারবে তো!! মেয়েটাও কি চাচ্ছে সম্পর্কটা টিকে যাক? অজান্তেই কি মনে মনে বলছে, "প্রেম তুমি ঝরে যেও না। থেকে যাও, জীবন আছে যতোদিন"। __________________________________ "যখনই তোমায় ছেড়ে যাই, বিরহটা থেকে যায়। আমিও চাই। থাকুক না!! ও আছে বলেই তো আমি বারেবার ফিরে আসার স্বপ্ন বুনি!!"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ মুহুর্তের অবগাহন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now