বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষের জীবন আর একটা মুদ্রার মধ্যে একটা মিল খুজে পাওয়া যায়।উভয়কেই ২টা দিকে ভাগ করা যায়।এই জীবনে অনেক জীবনের গল্প কাছ থেকে দেখেছি, শুনেছি, অনুভব করেছি।গল্পটা আমার বন্ধু সুনিলের জীবনের।সে আমার খুব ভালো বন্ধু।ভাসিটি জীবনের বন্ধু।একই মেসে থাকতাম আমরা।আমি একদিন দেখলাম সুনিল মন খারাপ করে বসে আছে।কাছে গিয়ে মন খারাপের কারণ জিজ্ঞেস করলে বললো,"পাঁচদিন হলো আব্বুর কাছে টাকা চেয়েছি।এখনো পাঠায় নি।এদিকে হাত খরচ শেষ।মেসের ভাড়া বাকী।কিভাবে চলবো বল?পিতা মাতা শুধু চায় সন্তানরা লেখাপড়া করে মানুষ হবে।কিন্তু ঠিক মতো টাকা পাঠায় না।হাত খরচ নেই।মেস ভাড়া নেই।এভাবে কি থাকা যায়?সেটা তো তারা ভাবে না!"... সুনিলের কথার মাঝে স্পষ্টভাবে তারে পিতার প্রতি আক্ষেপ প্রকাশ পেয়েছে।তার কথা শুনে মনে হচ্ছিলো তার পিতাই তার কাছে পৃথিবীর সব থেকে খারাপ পিতা।কিন্তু এটা মনে রাখতে হবে, সুনিল যা বলছে সেটা মুদ্রার এপিঠ।মুদ্রার ওপিঠ অথাৎ তার পিতার দিকটাও তো দেখা দরকার।আগে দুপিঠ দেখবো তারপর চুড়ান্ত সিদ্ধান্ত।সেটা দেখার জন্যই কৌশলে সুনিলের কাছ থেকে তার পিতার ঠিকানা,ছবি,কমস্থল এসব জেনে নিলাম।সুনিলের বাড়ি মাগুরা, আর আমি এখন ঢাকায়।ছুটি ছাড়া যাই কি করে?.... (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now