বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মটর বাইক

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক ছেলে তার বাবাকে বলছেঃ সামনের মাসে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। আমি A+ পাইলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে। পরীক্ষার রেজাল্ট যে দিন হয় তখন ছেলে খুব খুশী হয়ে বাবার কাছে এসে বলছে বাবা আমি A+ পেয়েছি। এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে দিতেই হবে। বাবা বললেনঃ আমি তোমার উপহার তোমার পড়ার টেবিলের উপর রেখে এসেছি। ছেলে গিয়ে দেখল একটা বাক্স, ছেলে ভাবতে লাগল এটাতেই চাবি আছে। কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা কোরান শরীফ। ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। এবং কয়েকদিন পরেই বিদেশে চলে গেল পড়ালেখা করার জন্য। বিদেশ যাওয়ার পর বাবার সাথে কোন যোগাযোগ করে নাই ছেলেটা। কয়েক বছর পর একদিন কল আসল ছেলেটির কাছে। জানতে পারল বাবা খুব অসুস্থ, কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি। কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে। জানতে পারল তার বাবা মারা গেছেন। বাবা'র মারা যাবার পর ছেলেটি দেশে আসে কারণ ঘরবাড়ি সব তার নামে করে দিয়ে গেছেন তার বাবা এবং এই- সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে। তারপর একদিন ছেলেটির তার বাবা কথা মনে পড়ল এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল। হঠাৎ দেখল তার বাবার পড়ার টেবিলের উপরে রাখা সেই বাক্স, যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে। ছেলে ওজু করে এসে কোরান শরীফটা হাতে নিলো এবং পড়া শুরু করল। হঠাৎ করেই কোরান শরীফের ভেতর থেকে একটা চাবি নিচে পড়ল। ছেলেটি পাতা উল্টানো শুরু করল এবং একটা চিঠি পেল। যেখানে লিখা ছিলঃ বাবা আমি অনেক খুশী যে তুমি A+ পেয়েছ। আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও এই ভাবে A+ পাও। আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর- বাইকের চাবি, আমাদের গ্যারেজে রাখা আছে তোমার নতুন বাইক। ছেলেটির চোখে জল চলে আসলো। ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা। শিক্ষাঃ সামনে পিছনে না দেখে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয় ৷ এবং পিতা মাতার সাথে কোন কারনে মন খারাপ করাও ঠিক নয় ৷ আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ মটর বাইক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now