বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মশা সাক্ষাৎকার
সুমাইয়া মিজান রাত্রি
*********************************
সুধী দর্শক মণ্ডলী,
আপনাদের প্রিয় 'মশা' অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সামিয়া মিজান মীম (সাঃমীঃ) এবং আমার পাশে বসে আছেন একজন ভদ্র, নম্র, শান্ত মশা। এখন আমি তার সাক্ষাৎকার নিবো।
সাঃমীঃ আপনার নাম?
মশাঃ লুয়িলা ফুটা বা মাছুর মা।
সাঃমীঃ কি করেন?
মশাঃ ম্যালেরিয়া, ডেঙ্গু ছড়াই এবং আমি পুরা মশার দলের ফেয়ার ম্যান পোষ্টে ও চরি চরি চেয়ারম্যান পোষ্টে আছি।
সাঃমীঃ কীভাবে থাকতে পছন্দ করেন?
মশাঃ Of course, নোংরা থাকতে।
সাঃমীঃ কি খেতে পছন্দ করেন?
মশাঃ লাল টকটকে নটনটে রক্ত।
সাঃমীঃ প্রিয় জিনিস?
মশাঃ মানুষের মিষ্টি রক্ত।
সাঃমীঃ কি করতে ভালোবাসেন?
মশাঃ রক্ত খেতে, মানুষের কানের সামনে এসে ভো: ভো: করতে তারই সাথে মানুষকে জ্বালাতন করতে। আর নানা রকম মজার মজার রোগ ছড়াতে।
সাঃমীঃ প্রিয় রং?
মশাঃ টকটকে উজ্জ্বল লাল।
সাঃমীঃ কাকে ভয় পান?
মশাঃ যেকোন ধরনের স্প্রে এবং ইলেকট্রিক র্যা কেট ।
সাঃমীঃ বাসা কোথায়?
মশাঃ আগেতো ডাস্টবিনে, ঝোপঝাড়ে ময়লা পানিতে আশ্রয় নিতাম। কিন্তু এখন U.S.A থেকে আগত আমাদের কাজিন এডিস মশা আমাদেরকে নিয়ে পরিষ্কার পানিতেও থাকে(সাবধান)
সাঃমীঃ জনগণের প্রতি কিছু বলতে চান?
মশাঃ জ্বি, দয়া করে আপনারা কেউ মশারি লাগাবেন না, কোনো ধরনের ধোঁয়া বা স্প্রে মারবেন না এবং ঘর-বাড়ি বেশি নোংরা রাখবেন।
সাঃমীঃ আপনার শেষ ইচ্ছে কি?
মশাঃ স্বর্গেও যেন মানুষের রক্ত খেতে পারি।
সাঃমীঃ মশা অনুষ্ঠানের প্রতি আপনার কিছু বলার আছে?
মশাঃ মশা টিভির "মশা" অনুষ্ঠানকে অনেক অনেক Thanks এবং এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমার পিপাসা লেগেছে, মশা জিন্দাবাদ।
এতক্ষণ আপনারা কেউ মশা অনুষ্ঠানটি দেখলেন না। না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি সামিয়া মিজান মীম এ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার আগে বিদেশ থেকে আগত এডিস মশা সম্পর্কে একটি উপদেশমূলক কবিতা শোনাচ্ছি:
"এডিস তুমি ডিম হয়ে যাও,
স্যাটেলাইট থেকে ক্যাবল ঘুরাও,
মানুষকে না কামড়িয়ে আনন্দ দাও,
নানা রকম মজার প্রোগাম দেখাও।"
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ক্ষতিকারক মশা হতে দুরে থাকবেন। আল্লাহ্ হাফেজ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now