বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মরুভূমি এমন এক জায়গা যেখানে বলতে গেলে পানি একদম পাওয়া যায় না। আর চারদিকে শুধু ধূ ধূ করছে বালুরাশি।মাঝেমাঝেই সেখানে বয়ে চলে বালির ঝড়। পৃথিবীর এক-অষ্টমাংশ এলাকা হলো মরুভূমি।
মরুভুমি গড়ে ওঠার পেছনে অনেক কারণ আছে। কোন জায়গার উপর দিয়ে যদি বাতাস এক নাগাড়ে শুধু একই দিকে বয়ে যেতে থাকে তবে যাবার সময় সেখান থেকে রস শুষে নিয়ে যায়। এই বাতাসের ইংরেজি নাম ট্রেড উন্ডস( Trade Winds)। তারপর ক্রমে ক্রমে দেশ মরুভূমিতে পরিণত হয়।
বিষুবরেখার কাছ বরাবর সাধারণত মরুভূমি পাওয়া যায়। এইসব অঞ্চলে শীতে বা গরমে বা সব ঋতুতেই সূর্যরশ্মি খাড়াভাবে পড়তে থাকে। অবশ্য দক্ষিণ-পুর্ব এশিয়ার যে সব দীপ পুঞ্জের বিষুবরেখায় অবস্থিতি, তাদের কথা আলাদা। সমুদ্র তাদেরকে দেয় প্রচন্ড বৃষ্টি অার তেমনি সজীবতা। অাবার বিষুবরেখা থেকে বহুদুরেও মরুভূমি দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্থলভাগ হবে সমুদ্র থেকে অনেক দূরে আর হবে উঁচু পাহাড়ে ঘেরা। এর ফলে সমুদ্র থেকে অার্দ্রতা বা মেঘ কিছুই আর পাহাড় ডিঙিয়ে পৌঁছাতে পারে না। এমনই এক মরুভূমি হলো গোবী (Gobi),চিনা ভাষায় যার নাম শামো (Shamo),মঙ্গোলিয়া রাজ্যে অবস্থিত।এর দক্ষিণে তিব্বতের মালভূমি আর হিমালয়। সমুদ্র এখান থেকে বহু যোযন পথ। আয়তন ৪,৫০,০০০ বর্গমাইল। তারপর অাফ্রিকার দক্ষিণ অঞ্চলে কালাহারি(Kalahari)মরুভূমি। পাহাড় পর্বত পার হয়ে মৌসুমী বাবুর এখানে প্রবেশ নিষেধ। আয়তন ৩,০০,০০০ বর্গমাইল। ভারতবর্ষে বেশ বড় আকারের এক মরুভূমি আছে। তবে যার নাম শুনলে এসব মরুভূমিকেও তুচ্ছ মনে হবে তা হলো সাহারা মরুভূমি।আয়তন? মোটামুটি ৩৫,০০,০০০ বর্গমাইল। একদিকে আটলান্টিক মহাসাগর আর অন্যদিকে রেড সী(Red sea)।ধরতে গেলে সাহারা উত্তর আফ্রিকায়।অাও অনেক মরুভূমি আছে যেমনঃ Arizona ইত্যাদি। লক্ষণ সবারই একই রকম-সমুদ্র বহুদূরে অথবা খাড়া পাহাড়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now