বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রগারিজ
ক্রুচিনকে বদ্ধভূমিতে
নিয়ে আসা হয়েছে৷
তার
পরনে একটি ঢিলেঢালা
সাদা শার্ট
এবং কুঁচকে থাকা নীল
ট্রাউজার৷ তার মাথার
চুল অবিন্যস্ত
এবং চোখের
দৃষ্টি খানিকটা
দিশেহারা৷ গ্রানাইটের
দেওয়ালের সামনে দাঁড়
করিয়ে তার
হাতকড়া খুলে দেয়া হল৷
মানুষকে মৃত্যুদণ্ড
দেওয়ার সময়
তাকে পুরোপুরি মুক্ত
করে রাখার এই
প্রাচীন
নিয়মটি এখনো মেনে
চলা হয়৷
একটু দূরেই
প্রতিরক্ষা বাহিনীর
দশজন মানুষ
স্বয়ংক্রিয় অস্ত্র
হাতে নিঃশব্দে
অপেক্ষা করছে –
তারা গুলি করে রগারিজ
ক্রুচিনকে হত্যা
করবে৷ একজন
মানুষকে হত্যা করার
মতো নৃশংস
একটি ঘটনার
জন্যে তাদেরকে
মানসিকভাবে প্রস্তুত
করা হয়েছে, সম্ভবত
সে কারণে তাদের
মুখে কোনো ভাবাবেগের
চিহ্ন নেই৷ তাদের
মুখমণ্ডল কঠিন,
চোখের দৃষ্টি নিস্পৃহ
এবং ভাবলেশহীন৷
প্রতিরক্ষাবাহিনীর
একজন উচ্চপদস্থ
কমাণ্ডার রগারিজ
ক্রুচিনের
সামনে এসে দাঁড়াল৷
মানুষটি মধ্যবয়স্ক,
মাথায় কাঁচাপাকা চুল
এবং রোদেপোড়া চেহারা৷
মধ্যবয়স্ক
কমাণ্ডারটি তার
পকেট
থেকে একটি ভাঁজ
করা কাগজ বের
করে এবং রগারিজ
ক্রুচিন এক ধরনের
শূন্যদৃষ্টিতে তার
দিকে তাকিয়ে থাকে৷
কমাণ্ডারটি একটু
কেশে গলা পরিষ্কার
করে কাগজটি পড়তে
শুরু করে : রগারিজ
ক্রুচিন, মানবতার
বিরুদ্ধে তোমার সকল
অপরাধ প্রমাণিত
হয়েছে বলে তোমাকে
মৃত্যুদণ্ড দেয়া হয়েছে৷
তোমার অপরাধের
শাস্তিস্বরূপ
কিছুক্ষণের মাঝেই
তোমার মৃত্যুদণ্ড
কার্যকর
করে পৃথিবীর মানুষ
একটি বড় অপরাধের
গ্লানি থেকে মুক্তি
পাবে৷
রগারিজ ক্রুচিনের
ভ্রু একটু কুঞ্চিত হল,
মনে হল
সে কথাগুলো ঠিক
বুঝতে পারছে না৷ তার
নিচের ঠোঁট হঠাত্
একটু নড়ে উঠল,
মনে হল সে কিছু
একটা বলবে কিন্তু
সে কোনো কথা বলল
না৷
মধ্যবয়স্ক কমাণ্ডার
তার হাতের কাগজটির
দিকে তাকিয়ে প্রায়
আধা-যান্ত্রিক
স্বরে আবার পড়তে শুরু
করে : রগারিজ
ক্রুচিন, তুমি অত্যন্ত
উচ্চাভিলাষী একজন
সৈনিক৷ তুমি একজন
সাধারণ সৈনিক
হিসেবে
সেনাবাহিনীতে যোগ
দিয়েছিলে কিন্তু
তোমার
কর্মদক্ষতা এবং
চাতুর্যের কারণে খুব
অল্পবয়সে
সেনাবাহিনীতে খুব
গুরুত্বপূর্ণ স্থান দখল
করেছিলে৷
তুমি গণতান্ত্রিক
পদ্ধতিতে নির্বাচিত
সরকারের সকল
সদস্যকে নির্মমভাবে
হত্যা করেছিলে৷
তুমি শুধু যে সরকারের
সদস্যদের
হত্যা করেছ তা নয়,
তুমি তাদের পরিবারের
সকল
সদস্যকে হত্যা করেছ,
শিশু বা নারীরাও সেই
হত্যাকাণ্ড
থেকে মুক্তি পায়নি৷
রগারিজ ক্রুচিন,
তোমার জীবনের
পরবর্তী ত্রিশ
বৎসরের ইতিহাস
নৃশংসতা এবং
পাশবিকতার ইতিহাস৷
তুমি তোমার
ক্ষমতাকে নিরঙ্কুশ
করার
জন্যে সেনাবাহিনীর
কয়েক হাজার
সদস্যকে কারণে এবং
অকারণে হত্যা করেছ৷
তাদের মৃতদেহ পর্যন্ত
পরিবারের সদস্যদের
হাতে হস্তান্তর কর
নি, তাদের
সবাইকে একটি চরম
দুর্ভাগ্যের
দিকে ঠেলে দিয়েছ৷
দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা
করার নাম
দিয়ে তুমি দেশের
বিশেষ বিশেষ
সম্প্রদায়কে পুরোপুরি
নিশ্চিহ্ন
করে দিয়েছ৷
তাদেরকে মানবেতর
জীবন যাপন
করতে বাধ্য করেছ৷
দেশের বিশেষ বিশেষ
অঞ্চলে
কনসেনট্রেশান
ক্যাম্প স্থাপন
করে এই
জনগোষ্ঠীকে তুমি
ক্রীতদাসের
মতো ব্যবহার করেছ৷
তাদের শিশুদের
তুমি পূর্ণাঙ্গ মানুষের
মতো বেঁচে থাকার
সুযোগ দাওনি৷ আহার,
বাসস্থান, শিক্ষার
সুযোগ
না দিয়ে তুমি তাদের
প্রতি ভয়ঙ্কর
অবিচার করেছ৷
অনাহারে, রোগে-শোকে,
অত্যাচারে তুমি কয়েক
লক্ষ্য মানুষকে মৃত্যুর
মুখে ঠেলে দিয়েছ৷
তোমার
বিরুদ্ধে বিক্ষোভ
দানা বেধে উঠলে তুমি
সেটি অমানুষিক
নিষ্ঠুরতায় দমন
করেছ৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now