বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মৃত্যু :- সঞ্চারী গুহ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X একি??? চারিদিক এরকম সাদা কেন? এটা কোন ঘর ? রক্তিমবাবুর মনের প্রথম প্রশ্ন!!! কখন এলাম? কে নিয়ে এল?? কেন নিয়ে এলো? ? একের পর এক প্রশ্ন মাথায় ভিড় করতে শুরু করলো । একটু চারিদিকে চোখ ঘোরাতেই ঘরের একটা কোনায় নজর আটকে গেল ।।। একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছেন আপাদমস্তক কালোকাপড়ে ঢাকা । রক্তিমবাবুর মুখে কোন কথা নেই ।। তিনি একি সঙ্গে ভীত সন্ত্রস্ত আবার অবাকও হচ্ছেন । লোকটি নিজে এগিয়ে এসে বললেন -আমি মৃত্যু । পৃথিবীতে আপনার সময় শেষ ।আমি এসেছি আপনাকে নিতে । -রক্তিমবাবু: - একে তো এরকম অবস্থা!!!! কোথায় আছেন বুঝতে পারছিনা ।। কে আপনি মশাই? এরকম বাজে মস্করা একদম ভালো লাগছেনা।। মৃত্যু -আমি বলে কয়ে আসিনা । আমি আগন্তুক । (রক্তিমবাবু ভয় পেলেন ।। মুখে কিছু বললেন না।।।) -মৃত্যু : - সবার কোনো না কোনো শেষ ইচ্ছা থাকে। আপনার কোনো শেষ ইচ্ছা? (রক্তিমবাবু অবাক হলেন। বেশ খানিকক্ষণ চুপ রইলেন ।।তারপর ) -রক্তিমবাবু : -শেষ ইচ্ছা, পূরণ হবে তো? -মৃত্যু : -আমি চিরসত্য ।।। (রক্তিমবাবুর মনে শয়তানি বুদ্ধি খেলে গেল।।।।) (বোসবাড়িতে সকাল থেকে হুলস্থুল পড়ে গেছে ।বাড়ির কর্তা রক্তিম বোসকে আজ সকালে নিজের ঘরের বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ।।। হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন ও জ্ঞান ফেরেনি , তিনি কোমায় ।।।) -রক্তিমবাবু : -আমি আপনার সাথে দাবা খেলতে চাই । যদি আপনি আমায় হারাতে পারেন, তবে আপনি যে জাহান্নাম বলবেন, আমি সেখানে যাব। আর যদি আমি জিতি আপনাকে ফিরে যেতে হবে। -মৃত্যু : -তবে তাই হোক ।। (খেলা প্রায় শেষের পথে, রক্তিমবাবু তার হাতি ঘোড়া অর্ধেক বোড়ে হারিয়ে প্রায় হারার পথে ।।।। এসময়--) -রক্তিমবাবু: -আমার মাথা কাজ করছে না, কোনো দান মাথায় আসছে না ।। আমি একটু পায়চারি করে আসছি। -উঠে দাঁড়াতে গিয়ে, হাত লেগে বোর্ড উল্টে গেল ।সব ঘুঁটি মাটিতে পড়ে গেল ।। (ইচ্ছা করেই) -রক্তিমবাবু : -সব তো ভন্ডুল হয়ে গেলো ।। তাহলে নতুন করে খেলা শুরু করা যাক!! -মৃত্যু: -আমি কিছু ভুলিনি । ঘুটি আবার সাজানো হবে । (রক্তিমবাবুর মুখ রক্তশূন্য । তার এই মতলব খাটল না। ঘুঁটি কুড়োতে গিয়ে তিনি মৃত্যুর রাজাকে নিজের কাছে লুকিয়ে রাখলেন ।) -সাজানোর পর দেখা গেল সব ঘুটি আছে, শুধু মৃত্যুর রাজা নেই ।।।। -রক্তিমবাবু : -রাজা ছাড়া খেলা অসম্ভব । তাহলে তো আমিই জিতলাম, আপনার রাজা যখন নেই । -মৃত্যু: -তাহলে আপনার রাজা আপনার রইল, সব প্রজা আমার হল!! রাজি আপনি? -রক্তিমবাবু (খুশি হয়ে )- আমি রাজি, রাজা আমার, প্রজা আপনার । আপনি তাহলে আমায় আর নিয়ে যেতে পারবেন না।। :মৃত্যু: ভেবে বলছেন তো? তবে তাই হোক ।। -রক্তিমবাবু: - হ্যাঁ ! রাজা আমার প্রজা আপনার ।। -মৃত্যু চলে গেলেন । -তিন দিন ধরে কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে রক্তিমবাবুর,মনে মনে ভাবলেন কি ভয়াবহ স্বপ্নটাই না দেখলেন!! হঠাৎ খেয়াল পড়ল আশেপাশে পরিবারের কাউকে দেখতে পাচ্ছেন না! !! উপস্থিত নার্সকে জিজ্ঞেস করলেন, তার বাড়ির লোক কোথায়? নার্সের নির্লিপ্ত জবাব , -কাল রাতে আপনাকে দেখে ফেরার পথে, অ্যাক্সিডেন্টে আপনার পরিবারের সবাই মারা গেছেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭২ জন


এ জাতীয় গল্প

→ মৃত্যু :- সঞ্চারী গুহ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now