বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মৃত্যু যন্ত্রণা

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল হাদী (০ পয়েন্ট)

X সকালে ঘুম ভাঙলো। এটাকে সকাল বললে ভুল ও হবে না আবার সঠিক ও হবে না। কারণ সকাল ৮ টার সময় এতই রোদ ওঠে যে বাইরে তাকানো যায় না। যাক কাজের কথায় আসি। আমার অনেক মজার অভিজ্ঞতা আছে। কিন্তু এবার একটি ভিন্ন মাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। -২৩ এপ্রিল,২০১৯ রাত ৮ টা। প্রতিদিন এর মতো এই রাতটি আমার ছিলো না। একটু অন্যরকম। যাইহোক খেয়ে দেয়ে ১২ টার দিকে হয়ত শুয়ে পরলাম। দূরাভাস যন্ত্রে তার সাথে আলাপে মত্ত। হঠাৎ মনে হলো আমার হৃদপিন্ড খুব ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই ব্যস্ততার ঠিক কি কারণ। আমার হৃদরোগ নেই,ফুসফুস এরও কোনো রোগ নেই। আমার কিছু ইএসপি খাকারথাকার বদৌলতে খুব কম কিছু কারণে হৃদপিণ্ড ব্যস্ত হয়। তাদের মধ্যে একটি কারণ খুঁজে পেয়েছিলাম কিন্তু প্রতিকার করা সম্ভবপর হয়ে উঠল না। কিছুক্ষণ পরে দূরাভাস যন্ত্র ছেড়ে চলে গেলেন। পরে রইলাম একা। শুধু ব্যস্ত হৃদয়ের ধুকধুক শব্দই কানে আসছিলো। আমি বুঝতেই পারি নি যে কোনো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি। রাত ১ঃ৩০ টার দিকে আমার বুকের ব্যথা তীব্রতর থেকে অতি তীব্রতর হতে লাগল। শাস্ব ক্রিয়াও বন্ধ হয় হয়। জীবনের আশা ছেড়ে ছিলাম। এস্তেগফার,চার কালিমা পড়ে তৈরি হলাম মৃত্যুর জন্য।হঠাৎ দেখতে পাই মশারি টা কিঞ্চিৎ নড়ে উঠলো... পরিশিষ্টঃ অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয়। তার আগে মস্তিষ্কের কিঞ্চিৎ রক্তক্ষরণের জন্য এরকম কিছু অদ্ভুত ব্যাপার দেখেছিলাম। তার কথাও খুব মনে পড়ছিলো। ইতিমধ্যে সে কল ও করেছিলো কিন্তু গ্রহন না করে মনের অজান্তে কেটে দিয়েছিলাম। মৃত্যু যন্ত্রণা থেকে তো রেহাই পেলাম..........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ মৃত্যু যন্ত্রণা
→ মৃত্যু যন্ত্রণা (শেষ পর্ব)
→ মৃত্যুর যন্ত্রণা (পর্ব-২)
→ মৃত্যুর যন্ত্রণা (পর্ব-১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now