বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইদানিং হঠাৎ করেই আচমকা এক ভয় ঝাপটে ধরে মনের ভেতর। এই মুহূর্তেই যদি মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ায় সম্মুখে? কেমন হবে আমার অবস্থা তখন?
আমার মনে পড়তে থাকে-
পাপী আত্মার মৃত্যুর অবস্থার কথা
রূহ যেন বের হতেই চায় না দেহ থেকে,
তাকে টেনে হিছড়ে বের করা হয় যেমন
ভেজা তুলোর ভেতর থেকে বের করা হয় কাঁটা!
কী ভয়ংকর, নির্মম সেই দেহত্যাগ করার মুহূর্ত!
অন্তরটা ভয়ে কেঁপে উঠে
রাতের প্রগাঢ় নিস্তব্ধতা মনে করিয়ে দেয়
অন্ধকার সেই বারযাখের জীবনের কথা,
কবরের প্রথম আলিঙ্গন!
প্রশ্নোত্তর পর্বের কথা!
পরকালের সেই দীর্ঘ যাত্রা... অথচ এত দীর্ঘ একটা সময়, কঠিন সব পরীক্ষা, ধাপগুলো আমাকে পাড়ি দিতে হবে পুরোপুরি একা!
এই যে ভয়ের মুহূর্তে, ভীত, কম্পিত আমায় সাহস দিচ্ছে আমার প্রিয়তম স্বামী- আমার সবচেয়ে কাছের মানুষটি আমার সাথে থাকবে না। এই মুহূর্তে যদি মারা যাই কাফনের কাপড়ে জড়িয়ে আমাকে রেখে আসা হবে একাকী নিঃসঙ্গ কবরে। আমার সঙ্গ দেয়ার জন্য কেউ থাকবে না, আমার জীবনসঙ্গী, মা বাবা, ভাই বোন, বন্ধু কেউ থাকবে না এই দীর্ঘ যাত্রায় আমাকে সাহায্যের জন্য,একটু সাহস দেয়ার জন্য!
কী ভয়ংকর হবে সেই সময়টা! অথচ আমরা এই ভয়ংকর সময়ে যেন নির্বিঘ্নে, স্বস্তিতে থাকতে পারি, সহজেই পার হতে পারি কঠিন এই পরীক্ষার প্রতিটি ধাপ, সেজন্য আমরা কয়জন প্রস্তুতি নিচ্ছি, কতোটা প্রস্তুতি নিচ্ছি?
সেই কঠিন পরীক্ষায়, যেখানে আমাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না, পারব তো সব ঠিকঠাক জবাব দিতে?
আমার কবরটা কি হবে অপূর্ব সৌন্দর্য্যে পূর্ণ এক টুকরো জান্নাত নাকি হবে ভয়ংকর আজাবে পূর্ণ জাহান্নামের আবাস?
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও। নিশ্চয় এর আযাব হল অবিচ্ছিন্ন।
[সূরা আল-ফুরকান, ৬৫]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now