বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মৃত্যু ।
সে তো আসবে । শুধু আসবে না , আসবেই । সে তো প্রতিনিয়ত ডাকছে আমাকে । এখনি মৃত্যু আসতে পারে আমার । কিন্তু বুঝতে চাই না কেন আমি ? পারফিউম মেখে, চুলে জেল দিয়ে, ব্র্যান্ডের শার্ট, প্যান্ট আর ঘড়ি পড়ে, দামী সানগ্লাস চোখে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই । অথচ বাসার পাশে মসজিদ ; সামান্য একটা টুপি পড়ে মসজিদে যেতে ইচ্ছে করে কেন ? গার্লফ্রেন্ড কল দিতে দেরি ; দেখা করতে যেতে দেরি করি না ; অথচ মসজিদ থেকে আমাকে দিনে পাঁচবার ডাকছে , আমি কানেই তুলছি না । সামান্য কিছু রোমান্টিক সময় আর একটু আদর পাওয়ার জন্য গার্লফ্রেন্ডকে কত সময় দেই, কত কিছুই না করি । অথচ যেখানে সময় দিলে চিরন্তন সুখ পাবো সেটা জেনেও সেটাকে রাফ খাতা ভেবে ফেলে রেখেছি আর সামান্য সুখকে নোট খাতার মত সাজিয়ে গুছিয়ে রাখছি প্রতিনিয়ত ।
নাহ্ ।
"কাল থেকেই চিন্তাধারা পরিবর্তন করে ফেলবো ।"
"কাল থেকে নামাজ শুরু করবো । ভালো হয়ে যাবো ।"
কাল আসলো । ফ্রেন্ডদের আড্ডা মেরে রাত তিনটায় ঘুমাতে গেলাম । ফজরের আযান যে কখন দিল টেরই পেলাম না । আমি কিন্তু গভীর ঘুমে অচেতন । সকালে ফোনের রিংটোন শুনে ঘুম থেকে উঠলাম । ফোনের দিকে তাকিয়ে দেখি তাতে লিখা "সিম১ ইনকামিং কল,জানপাখি" । তড়িঘড়ি করে কল রিসিভ করলাম । মিষ্টিকন্ঠে বলল,"বাবু,বিকালে পার্কে আসবে । তোমাকে দেখতে ইচ্ছে করছে ।" খুশিতে গদগদ হয়ে গেলাম । আছর নামাাজের সময় মসজিদের পাশে দিয়ে হেটেঁ পার্কে চলে গেলাম । ভুলে গেলাম কালকের প্রতিজ্ঞা । পার্কে বসে অপেক্ষা করছি জাানপাখির জন্য ; একদম মনোযোগ সহকারে কিন্তু ।
হঠাৎ দেখি রাস্তায় একটা ছেলে অ্যাকসিডেন্ট করে মারা গেছে । পুলিশরা লাশটাকে তুলে নিয়ে নিয়ে যাচ্ছে । ছেলেটা বোধহয় ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলো । কি জবাব দিবে ও কবরে ? আরে, আমি ওর কথা ভাবছি কেন ? আমার অবস্থাও তো ওর মতো হতে পারতো । আমি কি জবাব দিতাম তাহলে ?
তখনই মসজিদ থেকে ভেসে আসলো মাগরিবের আযান । এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম জানপাখি তো আসলো না । নাহ্ আর অপেক্ষা করবো না । নামাজটা পড়ে নেই । পার্ক থেকে বের হয়ে মসজিদের দিকে রওয়ানা হলাম । হঠাৎ দেখি আমার তথাকথিত জানপাখি আরেক ছেলের হাত ধরে পার্কে ঢুকছে । আমি মুচকি হেসে মসজিদে ঢুকে পড়লাম । নামাজ শেষে দোয়া করলাম,"হে আল্লাহ্ , আমি আর কোনদিন ভালো হওয়ার প্রতিজ্ঞা করবো না । শুধু ভালো হওয়ার ইচ্ছেটা আমার মন থকে মুছে দিও না কোনদিন ।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now