বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মৃত্যু

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিসুর (০ পয়েন্ট)

X থিবীতে সবচেয়ে নিষ্ঠুরতম সত্যি মনে হয় "মৃত্যু" ... এই যে আমি সারাদিন অনলাইন থাকি ... স্ট্যাটাস দিয়ে দিয়ে মানুষের হোমপেইজ নষ্ট করি প্রতি ঘন্টায় .গল্পের ঝুড়ি ভরে দেই,, .. দুম করে হয়তো একদিন দেখা যাবে, এই আইডি থেকে আর কোন স্ট্যাটাস/গল্প আসছে না ... ১ দিন যাবে, ২ দিন যাবে ... কেউ কেউ ইনবক্স পাঠাবে ... মেসেজগুলো কখনোই আর SEEN হবে না !! একটা সময় মানুষ জানবে, এই আইডির মালিক এখন মৃত ... সে আর কখনোই কোন স্ট্যাটাস দিবে না ... হাসাবে না, কাঁদাবে না ... ask.fm এ মানুষকে পচাবে না ... দাঁত বের করা কোন প্রোফাইল পিকচার দিবে না !! আমি বা কেউ কখনোই জানবো না, কোন গল্প টা আমার শেষ গল্প.. কোন মেসেজটা আমার শেষ মেসেজ ... কোন কথাটা আমার শেষ কথা ... কোন নিঃশ্বাসটা আমার শেষ নিঃশ্বাস !! হয়তো এইটাই ... হয়তো তার পরেরটা ... কিংবা অন্য কোনটা !! শেষ গল্পটি অনেকে পড়বে, হাজার হাজার লাইকও হয়তো পড়বে ... কমেন্ট আসবে ... সেগুলো আমি বাদে সবাইই দেখবে ... কি ভীষণ ভয়ঙ্কর রকমের নিষ্ঠুরতা, তাই না ?? কেউ কেউ বার বার প্রোফাইলে এসে ঢু মারবে ... হয়তো আমি একটা Activity করবো ... একটা কমেন্ট, একটা ছোট্ট লাইক ... অনলাইন লিস্টে আমার নামের পাশে ছোট্ট করে সবুজ বৃত্ত খুঁজবে কেউ কেউ ... সৃষ্টিকর্তা খুব যত্ন করে সবুজ বৃত্তটা মুছে দিয়েছে !! আমার প্রচন্ড হাস্যকর লেখাগুলা পড়েও তখন আপন মানুষগুলার চোখে পানি আসবে ... কী অদ্ভূত রকমের অনুভূতি, তাই না ?? কখনো সুযোগ হবে কিনা জানা নাই ... তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ... আমি খুব খারাপ একজন মানুষ ... প্রতিনিয়তই বিভিন্ন মানুষকে কষ্ট দিই, দিচ্ছি ... ক্ষমাটুকু চেয়ে নিলাম ... বাকিটা মানুষের কাছেই থাকুক !! ... ... ... "শেষ" মানেই "শেষ" ... একদম শেষ ... কলমের কালি দিয়ে সৃষ্টিকর্তা যখন কারো জীবনের শেষে একটা "ফুল স্টপ" বসিয়ে দেন, তখন সেই ফুল স্টপ আর মুছা যায় না ... হাজার চোখের পানিতেও মুছা যায় না !! এটাই সত্যি ... নিষ্ঠুরতম সত্যি ... তেঁতো রকমের সত্যি ... এই সত্যিটা মানতেই হবে ... এই তেঁতো সত্যিটুকুর স্বাদ নিতেই হবে ... পালানোর কোন উপায় নেই ... একদমই নেই???????????????????? !!""


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২২ জন


এ জাতীয় গল্প

→ স্বচক্ষে মৃত্যু দেখা
→ আমার মৃত্যু
→ এক আল্লাহ প্রেমীর মৃত্যু
→ একটি রহস্যময় মৃত্যু
→ মৃত্যুর দিন-তারিখ
→ কালেমা পড়তে পড়তে মৃত্যু বরণ করেন।
→ একই মানুষের ২বার মৃত্যু
→ একটি মৃত্যু
→ উত্তম মৃত্যু
→ মৃত্যুর পর মায়ের চিঠি
→ জীবন নাকি মৃত্যু
→ জ্বীনেরাকি মৃত্যুবরণ করে?তাদের সম্পর্কে।
→ ☠ একটি রহস্যময় মৃত্যু ☠
→ মৃত্যুর অপেক্ষা!
→ জিজেসদের নিয়ে সারার মৃত্যুর রহস্য উদঘাটন[তৃতীয় ও অন্তিম পর্ব]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now