বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাড়িতে এত লোক কেন? কিছুই তো বুঝতে পারছি না সবাই প্রায় কাদছে কিন্তু অদ্ভুত ব্যাপার আমাকে কেউ পাত্তা দিচ্ছে না যেন আমাকে কেউ দেখছেই না। সকাল বেলা উঠে থেকেই এরকম দেখছি। বাড়িতে যেন কেউ মারা গেছে এরকম ভাব। আমার বন্ধু নিলয় কে দেখতে পেলাম। কাছে যেয়ে পিঠে একটা চাপড় দিলাম কিন্তু কি অদ্ভুত ওর কোন হেলদোলই নেই। আরেকবার দিলাম না কোন রিয়েকশন হলো না রাগ হয়ে চলে আসলাম তখন দুজন লোক কথা বলছিল একজন বলছিল দেখেছেন একেই বলে নিয়তি পাড়ার যত ভালো ছেলে ছিল তার ভিতর এই একজন কিন্তু হায় সে আজ অ্যাক্সিডেন্টে মারা গেলো। আরেকজন বলল হুম ছেলেটা ভালোই ছিলো প্রতিদিন নামাজ পড়তো আচার ব্যবহারও ভাল ছিলো কিন্তু কি থেকে কি হয়ে গেলো।
ওনাদের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। এ কি বলছেন ওনারা? কে মারাগেলো বাড়িতে আমরা ছয়জন সদস্য বাবা , মা, বড় ভাইয়া ,মেজো ভাইয়া , আমি আর ছোট বোন। আমিতো এখানে তাহলে মেজো ভাইয়া আর বড় ভাইয়া কোথায়? আমার ঘাম হতে লাগলো। আমি আমার রুমে চলে আসলাম। মনকে কোনভাবে শান্ত করতে পারছি না কি হলো আজ? তখন দেখলাম আমার কুরআন শরীফটা আমার খাটের টেবিলের ওপর রাখা। গত দুদিন আগে পড়ে এখানে রেখেছিলাম। কুরআন শরিফ সাধারনত আমার পড়ার টেবিলের তাকে রাখি। আমি কুরআন শরিফটা তাকে রাখার জন্য কুরআন শরিফকে হাত দিয়ে তুলতে যাবো তখনই দেখলাম আমি কুরআন শরিফকে ধরতে পারছি না। কোন অদৃশ্য শক্তি যেন আমাকে ওটা ধরতে দিচ্ছে না। এ কি হলো আমি এটা ধরতে পারছি না কেন? এ কি হচ্ছে আমার সাথে? কারও আমাকে পাত্তা না দেওয়া আমার কুরআন শরিফ ধরতে না পারা । বাড়িতে কেউ মারা যাওয়া এগুলো কিসের ইঙ্গিত দেয়? তার মানে কি!
বাইরে অ্যাম্বুল্যান্সের শব্দ এবং মানুষের হট্টগোলের শব্দ পেলাম। বাইরে বের হয়ে আসলাম। বরাবর কেউই আমাকে দেখছে না। অ্যাম্বুল্যান্স বাড়ির বাইরে থামলো । দরজা খুললো। প্রথমে বড় ভাইয়া বের হলো তার চোখে পানি। এরপর বের হলো মেজো ভাইয়া। দুজনেই বের হলো। তারপর বের হলো একটা কাফনে মোড়ানো দেহ । সবাই লাশ দেখতে ভিড় করতে লাগলো। আমিও এগোচ্ছি। কাফনটা মাথা থেকে সরানো হলো। একি এতো আমি নিজে তার মানে আমি মৃত! আস্তে আস্তে সব যেন পরিষ্কার হতে লাগলো। সেদিন কুরআন শরিফ পড়ে ঘুমালাম। ওঠার পর খাওয়া দাওয়া সেরে মোটরসাইকেলে ঘুরতে বের হলাম। সঙ্গে ছিলাম চারজন। আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে একটা ট্রাক আসতে লাগলো দিক বিদিক হয়ে আমি মোটর সাইকেল ঘুরানোর চেষ্টা করলাম কিন্তু হলো না মোটর সাইকেল পিছলে গেলো। মোটর সাইকেল গাছের সাথে ধাক্কা খেলো। আমি ছিটকে গেলাম। মাথায় কিসে যেন প্রচন্ড আঘাত লাগলো। সব কিছু অন্ধকার দেখতে লাগলাম। তারপর তারপর!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now