বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মোসাহেব নির্বাচন

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X পূর্বেব জমিদারগণ মোসায়েব রাখতেন। পাশের এক জমিদার গোপালকে বললেন, অনেকেই মোসায়েব গিরি করিবার জন্য আসছে- কে যে উপযুক্ত হবে, আমি ঠিক বুঝে উঠকেত পারছিনা। তুমি আমার জন্য একজন যোগ্য মোসায়েব নির্বাচন করে দিতে পার। গোপাল ভাই? কারণ তোমার বুদ্ধি অনেকের চেয়ে সরেস। তোমাকে ছাড়া কাকেও ভরসা পাচ্ছি না। গোপাল জমিদারকে বললে, ঠিক আছে, যারা মোসায়েব গিরি করতে আসবে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দেবেন, আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসায়েব নির্বাচন করে দিতে পারব যা আপনার মনের মতন হবে। নিদিষ্ট দিনে ‍প্রথম জন আসতে গোপাল তাকে জিজ্ঞেস করলে, ওহে, তুমি মোসায়েব গিরি করতে পারবে তো? আজ্ঞে পারব না কেন? আমার মনে হয় তুমি পারবে না। ঠিকই পারব মশায়, রেখে দেখুন না। গোপাল তাকে বিদায় করে দিল। গোপালের নির্দেশে এবার আর একজন ঘরে এসে ঢুকল। গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞেস করলে, কি হো মোসায়েবগিরি করতে পারবে তো? কেন পারব না? ‍আমার বাপদাদা সকলেই তো মোসায়েব ছিলেন। তা কি আপনারা শুনেন নাই। জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে হবে, তো? পারব মানে নিশ্চয় পারব। আমার মনে হয় তুমি পারবে না। আজ্ঞে কাজটা দিয়েই দেখুন না পারি কিনা। না হয় বিদেয় দেবেন। গোপাল দ্বিতীয় ব্যক্তিকে বিদায় করে দিয়ে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকল। তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞেস করলে, তুমি জমিদারের মোসায়েব হতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারব? তুমি পারবে। তা হলে পারব হুজুর। মোসায়েব হলেও সব কাজ ঠিকমত করতে পারবে না। আজ্ঞে না, তা অবশ্য পারব না। সূর্য যে পশ্চিমদিকে ওঠে, তা কি তুমি স্বীকার কর? স্বীকার করি মানে? আমার চৌদ্দ পুরুষ স্বীকার করতে বাধ্য। গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসায়েব নির্বাচন করল। জমিদারও উপযুক্ত মোসায়েব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং গোপালকে পুরস্কৃত ও করলেন উচিত মত। ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো আর কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ মোসাহেব নির্বাচন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now