বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মোরা
আবার সেই ছন্নছাড়া ভবঘুরে হাল। অনেকদিন পর ক্রিকেটাররা হারানো দিনে ফিরিয়ে নিয়ে গেল। এদের হাতুরি পিটা করে লাভ নেই। সব শেষ। একটু পরেই নেট আর সংবাদ পত্র শুরু করবে খিস্তি খেউর। ক্রিকেটারদের কাপড় টেনে যতদুর খোলা যায়।
দুঃখ লাগে, সোনার বাংলার সাথে খেলে সবাই কনফিডেন্স অর্জন করে। আর আমরা সব হারাই। যেন, আমরাই সবাইকে উচ্চ নম্বরের সিঁড়িতে উঠানোর চুক্তি নিয়েছি। ৫০-৫০ পরিস্থিতিতে আমাদেরি সব সময় সাদরে পরাজয় বরন করতে হয়। এরা ম্যাচে একটু ভাল অবস্থানে থাকলেই শুরু করে চরম আয়েশি চরিত্র প্রদর্শন। ব্যাটিং ভাল তো বোলিং খারাপ, বোলিং ভাল তো ব্যাটিং খারাপ, আবার ব্যাটিং-বোলিং ভাল তো ফিল্ডিং খারাপ...শ্যাম না কুল বাছতেই আমাদের দিন শেষ। এই হতদরিদ্র হাল প্রদর্শন আর ফিরে আশার প্রতিশ্রুতির বলয় চলছে-চলবে। এই বাঘাদের একযুগ ইংল্যান্ড রাখলেও লেজ সোজা হবেনা। বনের না...মনের বাঘের ভয় এদের গিলে খেয়েছে। পাইক্কা রমিজ আর ক্লাউন আতাহার পাগল প্রলাপের সাহায্যে, সেই দুর্বলতার ভষ্মে ঘি ঢেলে দিচ্ছে।
হায় রে কপাল....আজ সব অশনি সংকেত এক সুরে বাজছে। "ফকিরের আবার রুচিবোধ" অবস্থা। আর তাই হালে সানজামুল খেলছে বেশ মেজাজে। আহা কি আত্মপ্রত্যয়। আমি কিছুতেই বুঝি না, নাসির কোন মানদন্ডে মিরাজ এন্ড গং এর চেয়ে খারাপ?? আবার বেনিয়া চক্রে টিম বাংলাদেশ।
"এই মেঘ - এই বৃষ্টি" পরিস্থিতিতে সন্দেহের পাল্লাটাও হেলে পড়ছে। আমরা কি নিজের নাক কেটে অন্যের শুভ যাত্রা রচিত করতে চাইছি? টিমের সবাই তো মাশরাফির মতো বুক চিতিয়ে খেলে না। মনে প্রানে চাইছি, আমার ধারণা যেন ভুল প্রমাণিত হয়। তবে আজ একটা জায়গায় আমাদের খেলোয়াড়রা বেশ সততার পরিচয় দিয়েছে। তা হল, ভারতীয় দলকে ভাল প্র্যাক্টিসের সুযোগ করে দেয়া। দেশের সমর্থকদের জ্বালা বোঝার ফুরসত কি এদের আছে? সময় সব ক্ষত পুরণ করুক।
সমস্যা নাই। ঘুর্ণিঝড় "মোরা" দেশে তেমন আঘাত না হানলেও, সুদুর লন্ডনে টিম বাংলাদেশকে ঠিকই লণ্ডভণ্ড করে দিয়েছে। সব হারিয়ে আমি এখনো লাল-সবুজের স্বপ্নে বিভর। স্বপ্ন দেখা ছাড়া আর কি করব ? দেশ আমার, টিম আমার। নিজের পায়ে তো কুড়াল মারা যায় না। জিতলে বাংলাদেশ, হারলে আরো বেশী বাংলাদেশ।
সুমন
৩০.০৫.১৭.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now