বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অবশেষে বিয়ে হয়ে গেলো...
অনেকের শুনেছি, বাড়ি থেকে পালিয়ে গেলে, বন্ধুরা বিয়ে দিয়ে দেয়। আজ সেটা ব্যাস্তবে হলো... জানি না কি করলাম?
হয়তো ভুল করলাম, কারণ বাবা মা অনেক বিশ্বাস করে আমাকে, কিন্তু এটা ছাড়া আর পথ ছিল না।
।।
কিন্তু বাড়ী যাবার পর যা বুঝতে পারলাম, সেটা হলো, যতো খারাপ আশা করেছিলাম, পরিস্থিতি তার চাইতেও বেশি খারাপ।
ভেবেছিলাম, হাত পা ধরে বাবা, মা কে মানিয়ে নিবো, কিন্তু সে সুযোগ পেলাম না...
।।
বাবার একটাই কথা, তুই ভালোবাসিস ভালো কথা, কিন্তু বিয়ের আগে কেন আমরা জানতে পারলাম না,
এখন কি ভাবে তুই এসেছিস যে তকে আদর করে বাড়ীতে তুলে নিবো?
বের হয়ে যা তুই বাড়ী থেকে, তকে নিয়ে কতো সপ্ন দেখেছিলাম, তুই সব শেষ করে দিলি?
..
চাইলেও সত্যি কথা বলতে পারলাম না, কারণ বাবা মা যদি জানতে পারে যে আতিয়া অন্য একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে এসেছিলো,
তারপর সে ছেলে তাকে ধোঁকা দেয়, তারপর আমি বিয়ে করি, তবে আতিয়াকে হয়তো মেনে নিলেও তাকে কোন দিন মেয়ের মত আদর বা সম্মান করবে না।
তাকে সব সময় খারাপ চোখেই দেখবে... আর একবার যদি কেউ খারাপ হয়ে যায়, তবে হাজার ভালো করলেও তাকে খারাপ ভাব্বে,
কিন্তু আমি তো জানি, এখানে আতিয়ার কোন দোষ নাই।
।।
আর আমি আগে থেকেই আতিয়াকে কথা বলতে মানা করেছিলাম, বলেছিলাম কেউ বললে আপনি বলবেন আপনি আমাকে ভালবাসেন,
আর আমার জন্নই পালিয়ে এসেছেন।
এটা ঢাকা না, গ্রাম! না হলে অনেক সমস্যা হবে।
।।
আমি আব্বু কে বললাম, আমাকে ৬ মাস সময় দাও, আমি সব ঠিক করে দিবো। কিন্তু তিনি আর কোন কথা বললেন না। আমি বুঝে গেলাম আমি আর সময় পাবো না।
কিছুক্ষণ পর আব্বু একটা চেক নিয়ে এসে বলল, এই নে, ব্যাংকে মনে হয় ৩ লক্ষ টাকা আছে তুই তুলে নিস। তোর পড়ার খরচ এতে হয়ে যাবে। যা বের হয়ে যা।
আমি চোখ মুছতে মুছতে বললাম, বাবার ভালবাসা যখন আর থাকলো না তখন আর বাবার টাকা নিয়ে কি করবো?
পারলে সুখে থাকার দুয়া টা করো... আর কিছু লাগবে না।
।।
আতিয়া মানে আমার বউ, তখন আমাদের বাড়ীর সামনে আমার বড় মামার বাড়ীতে ছিল, আমি আতিয়াকে বললাম, চলেন।। আমাদের এই বাড়ীতে যায়গা নাই।
।।
মামী বলল, তুই যাস না, আমি দেখি কি করতে পারি?
আমিঃ না মামী থাক, আমি আমার বাবা কে চিনি, তিনি একবার যা বলেছে সেটা থেকে আর মত পাল্টা বে না,
মামীঃ কিন্তু তুই কোথায় যাবি? সাথে আবার নতুন বউ?
আমিঃ মামী, জীবনে কোন দিন ঠেকিনি, ইনশাআল্লাহ্! আজকেও ঠেকবো না, তোমারা আমার জন্য দুয়া করো।
...
এই বলার পর আমার কিছু জামা কাপড় আর আতিয়াকে নিয়ে অজানা পথে হাঁটা দিলাম...
আসার সময় মামী হাতে ২০০০ টাকা দিয়ে বলল, যে দিন চাকুরী করবি যদি বেচে থাকি তবে একটা শাড়ী কিনে দিবি... দুয়া করি তুই জেন অনেক বড় মানুষ হতে পারিস।
।।
।।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
>>>>>>> পরবর্তী পর্ব >>>>>>
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now