বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মোমের পুতুল-(পর্ব-৪)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Arfin Shuvo (০ পয়েন্ট)

X .. দুপুর হয়ে আসলো, আমি জানি না, আমার কি করা উচিৎ? আমি ভাবীকে বললাম, ভাবী! আচ্ছা আপনার বাড়ীর কোন খোঁজ খবর জানেন? মানে কি রকম পরিস্থিতি? ভাবীঃ পরিস্থিতি খুব খারাপ, আমি আর সেখানে ফিরে যেতে পারবো না। আমিঃ তাহলে। ভাবীঃ তাহলে আর কি? এখন জীবন সুধু ভাগ্যের ওপর নির্ভর করছে। আচ্ছা এখানে কোন ফ্যাশান ডিজাইনের কোন কোম্পানি নাই? আমিঃ ভাবী! এটা ঢাকা না, এখানে কোন ফ্যাক্টরি নাই, কোন কোম্পানিও নাই। আর আপনাকে দেখে মনে হয় না যে আপনি এই সব করতে পারবেন। ভাবীঃ তাহলে আমি কি করবো? আমিঃ ওটাই ভাবছি। ভাবীঃ আচ্ছা তোমাদের বাড়ি কি পাশেই? আমিঃ না ভাবী। দূরে, বাসে ১ ঘণ্টা লাগবে। আচ্ছা ভাবী, আপনি কোচিং করাতে পারবেন? ভাবীঃ না, আমার এসব ভালো লাগে না। আমিঃ তাহলে তো সমস্যা, এখানে কিছু করার মত তেমন কিছু নাই। ।। বিকেলে আমি ভাবীকে নিয়ে একটু বাইরে বের হলাম, ৭ দিন থেকে ভাবী হোটেলেই আছে। তার একটু মন ভালো করা দরকার। আমিঃ ভাবী নদীটা কেমন লাগছে? ভাবীঃ অনেক ভালো, কিন্তু তোমার প্রেমিকা দেখলে তোমার খবর আছে।। আমিঃ আমার প্রেমিকা আছে আপনাকে কে বলেছে? ভাবীঃ কেন আকাশ? তোমার নাকি ৩ টা প্রেমিকা? আমিতো চুপ করে বসে আছি, সালা জীবনে একটাও জুটল না, আবার এক সাথে ৩ টা? ।। ভাবীঃ কি হল? চুপ কেন? নাই বুঝি? আমিঃ আর কি বলবো? এখন সত্যি বললেও বিশ্বাস করবেন না। থাক। ভাবীঃ না, বলো, তুমি যেটা বলবা সেটাই মেনে নিবো। আমিঃ আমার একটাও প্রেমিকা নাই, একজনেক পছন্দ করতাম ওর বিয়ে হয়ে গেছে... কোন দিন তাকে বলতেই পারিনি যে আমি তাকে ভালোবাসি। ।। এই শুনে ভাবী হাঁসতে লাগলো...। ভাবীঃ একটু টেস্ট করছিলাম তোমাকে... ভালো। আমিঃ ভাবী আপনাকে একটা কথা বলবো, যদিও জানি না আমার সেটা বলা উচিৎ কি না? ভাবীঃ বলো। আমিঃ প্রথমেই বলি, আমার যোগ্যতা হয়তো আপনার একটা আঙ্গুলের সমান ও না। তারপর ও বলছি, আপনার এই বিপদে ফেলার মাঝে আমার কিছুটা হলেও দোষ আছে, সেটা জেনে হোক, আর না জেনে। তবে আমি স্বীকার করছি যে আমি দোষী। আপনি একটা সপ্ন দেখে আপনার সব কিছু ছেড়ে এখানে চলে এসেছেন, এখন না আছে সেই সপ্ন, না আছে সেই সপ্নের মানুষ। আপনি চাইলে আপনি আপনার সপ্ন গুলো আবার পূরণ করতে পারেন, সুধু পার্থক্য হলো, সেই সপ্নের মানুষটা পালটে যাবে। ভাবীঃ কিভাবে? আমিঃ আপনি আমাকে বিয়ে করে নেন। আমি জানি আমি আকাশ ভাইয়ার মত দেখতে অতো স্মার্ট না, তবে আমি আপনাকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাবো না। যতো বড় বিপদ আসুক, আগে আমাকে পাবেন। একজন প্রেমিক হিসাবে না, কারন সে যোগ্যতা আমার নাই, একজন স্বামী হিসাবে না, কারন এত দায়িত্ব নেবার মত মন-মানসিকতা আমার এখন ও হয় নি। আমাকে পাশে পাবেন একজন বন্ধু হিসাবে। আমি আপনাকে কোন জোর করে বলছি না, আপনি যদি এভাবে থাকতে চান সমস্যা নাই, আমি যতো দূর পারবো আপনাকে সাহায্য করবো, কিন্তু আমি কোন চাকুরী করি না, তাই আমার কাছে তেমন টাকা পয়সা থাকে না। তাই যখন বেশি টাকার প্রয়োজন পড়ে তখন আমাকে মা কিম্বা বাবার কাছে চাইতে হয়। আর আপনাকে বিয়ে করলে, তখন আমার মা বাবা কিছু দায়িত্ব নিবে আমি আশা করি। আর যদি তারা রাগ করে তবে পা হাত ধরে সেটা মানিয়ে নিবো। তারা আমাকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না। আপনাকে মেয়ের মতই ভালবাসবে। ভাবীঃ তুমি পড়া শুনা কোথায় করো? আমিঃ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ।।.........।...।.........।। ।।.........।...।.........।। ।।.........।...।.........।। >>>>>>> পরবর্তী পর্ব >>>>>> ।।.........।...।.........।। ।।.........।...।.........।। ।।.........।...।.........।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now