বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আকাশঃ এই কোথায় আছিস রে? (ফোনে)
আদিলঃ এই তো ভাইয়া, ঢাকাই!
আকাশঃ তাহলে তো ৫০% কাজ হয়েই আছে।।
আদিলঃ কেন কি হল?
আকাশঃ আমার একটা কাজ করে দে।
আদিলঃ কি বলেন?
আকাশঃ তুই বাড়ী কবে ফিরে আসবি?
আদিলঃ কালকে।
আকাশঃ শোন, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, মেয়েটার বাড়ী ঢাকা।
আকাশঃ এই সম্পর্ক আবার কবে হল?
আদিলঃ ২ মাস আগে।
আদিলঃ হ্যাঁ, তো কি ভাবীর সাথে দেখা করতে হবে নাকি?
আকাশঃ আরে হারামি কথা শোন!
আদিলঃ হ্যাঁ বলেন,
আকাশঃ তার বাবা, এক বড় ব্যাবসাদারের সাথে তার বিয়ে ঠিক করেছে।
আদিলঃ তো, আমাকে কি ভাবীকে নিয়ে পালিয়ে আসতে বলছেন নাকি?
আকাশঃ হ্যাঁ, সেটাই বলছি।
আদিলঃ (একটু চমকে গিয়ে) কি? আমি তো এমনি বলছিলাম... সিরিয়াস ভাবে বলিনি।
আকাশঃ কিন্তু আমি সিরিয়াস, দুপুরে আসিক বলল, তুই নাকি ঢাকাই গেছিস তখন আমার মাথাই একটা বুদ্ধি আসলো, তুই মেয়েটাকে নিয়ে আয়।
আদিলঃ ভাবীর নাম কি?
আকাশঃ আতিয়া
আদিলঃ আর কিছু নাই, সামনে পিছনে?
আকাশঃ সেটা আর শুনিস না, তোকে রাতে আতিয়ার নাম্বার দিবো। তুই কথা বলে নিস।
আদিলঃ আচ্ছা ঠিক আছে,
আকাশঃ শোন, ট্রেনে আসিস না, বাসে আসিস।
আদিলঃ ভাড়া দাও। ১০০০ টাকা।
আকাশঃ বেকার ছেলের কাছে আর কি টাকা নিবি? ধার দে, চাকুরী পাবার পর নিস।
আদিলঃ বিয়ের পর বউ কি আমি চালাবো? নাকি আপনি চালাবেন?
আকাশঃ আর জালাইস না ভাই, এমনি অনেক টেনশানে আছি।
আদিলঃ আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি। কিন্তু আমি তাকে বাড়ী থেকে নিয়ে আসতে পারবো না। আপনি তাকে বলেন বাস স্ট্যান্ডে আসতে।
আকাশঃ ঠিক আছে বলে দিবো।
।।
।।
এখন জানা যাক, কে এই আকাশ, কে এই আদিল।
আকাশ, পড়াশুনা শেষ করে চাকুরীর খোঁজ, আর আদিল, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ২য় বর্ষে পড়া শুনা।
ছেলে দু জনেই ভালো, আকাশ অনেক মেয়ের সাথেই সম্পর্ক হয়েছে।। কিন্তু শেষ পর্যন্ত কিছু হয় নি।
আর আদিল পছন্দ করলেও মুখ ফুটে বলতে পারে না... এজন্য আজ পর্যন্ত বেচারা একাই থেকে গেলো...
..
আর আতিয়া? তার কথা আমরা না হয় একটু পরেই জানি।
।।
রাত ১০ টা!
একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো।
আদিলঃ আসসালামু... কে বলছেন?
আতিয়াঃ আমি আতিয়া। আপনি কি আদিল সাহেব?
কথাটা শুনে আদিলের মন ভরে গেলো... এতো সম্মান দিয়ে কেউ কোন দিন ডাকে নি। তাও আবার একটা মেয়ে।
আদিলঃ ওহ, ভাবী! কেমন আছেন?
আতিয়াঃ কেমন আর থাকতে পারি। সবই তো জানেন। তো বলেন কখন আমাকে নিয়ে যাবেন?
আদিলঃ কাল যখন যাবেন।
আতিয়াঃ আমি সকাল ৭ টায় বাসা থেকে বের হয়ে যাবো।
আদিলঃ ঠিক আছে ৮ তার বাস।
আতিয়াঃ দেরি করিয়েন না আবার।
আদিলঃ না, এই ভুল কি করা যায়? আবার জীবনে কোন দিন স্কুলে যেতে দেরি হয় নি (আসল কথা আদিল আজ পর্যন্ত ইউনিভারসিটিও ঠিক সময়ে যায় না ),
আর একটা মেয়েকে নিয়ে পালাবো সেটা কি দেরি হয়।
আতিয়াঃ আমাকে আর পটিয়ে লাভ নাই, আপনার ভাই আগেই পটিয়ে নিয়েছে।। আর আমার কোন ছোট বোন ও নাই
আদিলঃ ইস! ভাবী, এভাবে বলতে পারলেন...।। দুঃখ পেলাম।
আতিয়াঃ ঠিক আছে আর ন্যাকামো করতে হবে না। কাল সকাল ৮ টায় উত্তরা বাস টার্মিনাল।
আদিলঃ ঠিক আছে ভাবী।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
>>>>>>> পরবর্তী পর্ব >>>>>>
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
।।.........।...।.........।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now