বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে চলার পথে এমন এমন ঘটনার সম্মুখিন হতে হয় যে জীবনের সামগ্রিক কিছুকেই এটি বদলে দিতে পারে। জীবনের অর্থ ব্যক্তির কাছে অনুপলব্ধ হতে পারে। জীবনের গতিপথ পরিবর্তনকারী যেসব উপাদান রয়েছে তার মধ্যে ক্রোধ একটি আর অন্যটি হলো প্রেম। জীবনে সবার-ই প্রেম আসে আর প্রেম আসে আসক্তি থেকে। ব্যক্তি যখন কোনো বস্তু বা ব্যক্তির উপর আসক্ত হয়ে পড়ে তখনই তার জীবনে আসে প্রতিবন্ধকতা। আর এভাবেই ধীরে ধীরে ব্যক্তি তার স্বকীয়তা হারাতে থাকে। আর যখন ব্যক্তি তার স্বকীয়তা হারায় তখন জীবনচক্রটাই পাল্টে যায় বলে তার মনে হয়। আত্মবিশ্বাস চলে যায়। বিশ্বাস নামক বস্তুতে সহস্র ফাঁটল ধরে। আর সেই ফাঁটল ব্যক্তির ধ্বংস কে আহ্বান করে। বিশ্বাস হলো একটি অনুভুতি যাকে মাটির তৈরি পুতুলের সাথে তুলনা করা যায়। কাঁচা অবস্থায় এটি অত্যাধিক নরম থাকে। একে যত পোড়ানো হবে ততই শক্ত হবে। কিন্তু পরবর্তিতে তাতে প্রহার করা হলে তা টুকরো টুকরো হয়ে যাবে এবং আর তা জোড়া লাগানো সম্ভব হবে না। ব্যক্তি ক্রোধ,আসক্তি,দুর্বলতা আর প্রতিবন্ধকতার ফলে যখন মলিন হয়ে যাবে তখন সে মোক্ষ লাভ করতে চাইবে। কিন্তু মোক্ষ কর্ম করে লাভ করতে হয়। ব্যক্তির কর্মই তার মোক্ষ।
শেষ কথাঃ আজ আমি নিজেই দিশেহারা,বিচলিত। কারণ আমার জীবনেও আসক্তির প্রভাব পড়েছিল। আর সে জন্যই আমি এখন মুক্তিলাভ করতে চাইছি। এবং আত্ম-মন্থন করতে গিয়ে এই প্রবন্ধখানা লিখে ফেলেছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now