বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কি হলো বামুনদি?
সে এদিক ওদিক তাকাল । ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেষে বসে পড়ল । গম্ভীর মুখে বলল,আমায় বামুনদি বলো না খোকা । শুধু দিদি বোলো । তোমার মা রাগ করবেন দিদি বললে? আমি মাথা নাড়লাম । সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিলো যে আমার প্রথম ভারি লজ্জা করতে লাগল । তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোকপোন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত । হঠাৎ মা এলেন । সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরে ছিল,হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল ,দুচোখ ভয় দেখা দিল । কিন্তু সে মুহুর্তের জন্য । পরক্ষণে আমার কপালে চুম্বণ করে মাকে বলল,এত কথা কইতে পারে,আপনার ছেলে । তখন বুঝিনি,আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি,নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে । মা যদি বলতেন,খোকা উঠে আয়,যদি কেবল মুখ কালো করে সরে যেতেন,পরদিন থেকে সে আর আসত না । পনের টাকার খাতিরেও না । স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না । মা হাসলেন । বললেন,ও ওইরকম । সারাদিন বকবক করে । বেশি আস্কারা দিও না,জ্বালিয়ে মারবে । বলে মা চলে গেলেন । তার দুচোখ দিয়ে দুফোটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল ।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now