বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাগ করে আমি স্কুলে চলে গেলাম । সে কি করে জানবে মাইনে করা রাধুনী দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না,তার সঙ্গ কথা কইবার জন্য বাড়ির ছোটকর্তা ছটফট করেছে! সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্থ হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল । বাড়িতে সেদিন কুটুম এসেছিল,সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ । প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি,কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল । রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসল যে লজ্জা পেলাম । বলল,দরজার পাশ থেকে দেখছিলাম,আর কটা খাচ্ছ গুণছিলাম । যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে, আর খেয়ো না । কেমন?
ভৎসনা নয়,আবেদন । মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম । এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম । সে বলল,লক্ষী ছেলে । এসো জল খাবে । বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল,জল খেয়ে আমি রান্না ঘরে আসন পেতে তার কাছে বসলাম । এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম,আজ প্রথম দেখলাম,সে নিজের মনে হাসছে ।
আমি বললাম,বামুনদি_
সে চমকে হাসি বন্ধ করল । এমন ভাবে আমার দিকে তাকাল যেন আমি তাকে গাল দিয়েছি । বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম ।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now