বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই তার প্রথম চাকরী । মাইনে? সে তা জানে না । দুইবেলা রেধে দিয়ে যাবে,কিন্তু খাবে না । পনেরো টাকা মাইনে ঠিক হলো । সে বোধহয় টাকা বারো আশা করেছিল,কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল । কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নিরবেই প্রকাশ করল,কথা কইল না । মা বললেন ,আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো । সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল । আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম । শোন । এখুনি যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি এসো । কাল দেখবো ,বলে সে এক সেকেন্ড দাড়াল না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল । ওকে আমার ভালো লেগেছিল,ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম । তবু আমি ক্ষুণ্ন হয়ে মার কাছে গেলাম । একটা বিস্মিত হয়েও । যার অমন মিষ্টি গলা,চোখে মুখে যার উপচে পড়া স্নেহ,তার ব্যবহার এমন রূঢ়!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now