বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মমতাদি-১১(শেষ)/মানিক বন্দোপাধ্যায়

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বিশৃঙ্খলার অন্ত নেই । একপাশে বড় চৌকি,তাতে গুটানো মলিন বিছানা । চৌকির তলে একটি চরকা আর ভাঙ্গা বেতের বাস্কেট চোখে পড়ে,অন্তরালে হয়তো আরও জিনিস আছে । ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাংক দুটিরই রঙ চটে গেছে,একটির তালা ভাঙ্গা । অন্য কোণে কয়েকটা মাজা বাসন,বাসনের ঠিক উর্ধ্বে কোনাকোনি টাঙ্গানো দড়িতে খানকয়েক কাপড় । এই দুটি কোণের মাঝামাঝি দেওয়াল ঘেষে পাতা একটি ভাঙ্গা টেবিল,আগাগোড়া,দড়ির ব্যান্ডজের জোরে কোনমতে দাড়িয়ে আছে । টেবিলে কয়েকটা বই খাতা,একটি অল্প দামী টাইমপিস,কয়েকটা ওষুধের শিশি,একটা মেরামত করা আর্সি,কয়েকটা ভাজ করা সংবাদপত্র ,এই সব টকিটাকি জিনিস । টেবিলের উর্ধে দেওয়ালের গর্তের তাকে কতকগুলি বই । ঘরে আর একটি জিনিস ছিল । একটি বছর পাচেকের ছেলে । চৌকিতে শুধু মাদুরের ওপরে উপুড় হয়ে শুয়ে সে ঘুমিয়ে ছিল । মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটিকে গায়ে হাত দিল,তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল । সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল ।বলল,কাল সারারাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমোতে দেয়নি । উনি তো রাগ করে কই,তুমি লেবু খেলে না । আমি একটা লেবু খেলাম । আর বাড়ি ফিরে এলাম....।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪৪৪ জন


এ জাতীয় গল্প

→ মমতাদি-১১(শেষ)/মানিক বন্দোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now