বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শীতের সকাল । রোদে বসে আমি স্কুলের পড়া করছি,মা কাছে বসে ফুলকপি কুটছেন । সে এসেই বলল,আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখব । নিঃসঙ্কোচ আবেদন । বোঝা গেল সঙ্কোচ অনেক ছিল,প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে । তাই যেটুকু সঙ্কোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই । বয়স আর কত হবে,বছর তেইশ । পরনে সেলাই করা ময়লা শাড়ি,পাড়টা বিবর্ণ লাল । সীমান্ত পর্যন্ত ঘোমটা ,ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া,স্থির অচঞ্চল দুটি চোখ । কপালে একটি ক্ষতচিহ্ন আন্দাজে পরা টিপের মতো ।
মা বললেন,তুমি রাধুনী?
*চমকে তার মুখ লাল হলো । সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌছাল,কোমল স্বরে বললেন,বোসো বাছা ।
সে বসল না । অনাবশ্যক জোর দিয়ে বলল,হ্যা আমি রাধুনী । আমায় রাখবেন?আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব ।
মা তাকে জেরা করলেন । দেখলাম সে ভারি চাপা । মার প্রশ্নের ছাকা জবাব দিল,নিজে থেকে একটি কথা বেশি কইল না । সে বলল,তার নাম মমতা । আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি,গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে । তার স্বামী আছে আর একটি ছেলে । স্বামীর চাকরি নেই চারমাস,সংসার আর চলে না,সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now