বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১:
চিঠি লেখা এবং পায়ে ব্যথা
একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে
এসে :
‘আমাকে একটা চিঠি লিখে দাও।’
‘আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা।’
প্রতিবেশী আশ্চর্য হয়ে বললো, ‘চিঠি তো
লিখবে হাত দিয়ে, পায়ে ব্যথা তাতে কী
হয়েছে?’
‘কারণ আমি অতোদূর হেঁটে যেতে পারবো
না।’
‘অতোদূর হাঁটতে পারবে না মানে?’
‘মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ
পড়তে পারবে না। আমার হাতের লেখা খুব খারাপ
তো। যাকে চিঠি পাঠাবে, তাকে তো আমাকেই
পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা
নিয়ে যাবো কিভাবে?’
২:
নদীতে জাহাজ
জাহাজ
একবার কোনো কারণে গোপাল ভাঁড়ের খুব
মেজাজ খারাপ। নদীর ধার দিয়ে হন্তদন্ত হয়ে
বাড়ি ফিরছিল। পথে দুই লোক তাকে আটকাল।
একজন আরেকজনকে দেখিয়ে বলল, ওনাকে
চেনো, গোপাল?
—না।
—আরে, উনি বিদ্যার জাহাজ...তোমার মতো
গবেট নন।
শুনে গোপাল ওই বিদ্যার জাহাজ লোকটাকে
ঠেলে নদীতে ফেলে দিয়ে ফের হাঁটা দিল।
‘এ কী করলে তুমি?’ হায় হায় করে উঠল
লোকটা!
—জাহাজটাকে নদীতে ভাসিয়ে দিলাম আর কি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now