বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এ্যাডলফ হিটলারের জার্মানী নাম শুনলেই শিহরন জাগে আর অনেক নারকীয় ঐতিহাসিক ঘটনা স্বরণে এসে যায় বিশ্ব জয়ের নেশা ও তার চরম খেসারতের কাহিনীও মনে পড়ে যায় । শুধু হিটলারের জার্মানীর শহর আর লন্ডন যাওয়ার পথেই পড়েছিলাম তাই মিউনিক শহরে দুদিন দুরাত কাটিয়েছিলাম । বহুদিন আগের কথা ১৯৭৫ ইং সনে । এখন ২০০৬ ইং সন অবশ্য এই শহরে থাকা ও বেড়ানোর কথা মনে পড়ে গেল ২০০৬ ইং বিশ্বকাপ ফুটবল খেলা ঐ শহরে অনুষ্ঠিত হচ্ছে দেখে আর রোজ রাতে ছেলে ডাঃ তুহিন এবং পালক ছেলে নিজাম প্রায়ই রাতে খেলা দেখে আর পাশের ঘরে শব্দ শুনি মাঝে মধ্যে উকি মেরে শহরের দিকে খেয়াল করে অতীত স্মৃতি রমঞ্চন করি কারণ স্কুল জীবনে আমিও ফুটবল খেলতাম । জার্মানী ইউরোপের সমভূমি অঞ্চলে অবস্থিত । রাজধানী বার্লীন পূর্বে দুই বারলীন পৃথক হয়ে গিয়েছিলেন এখন আবার একীভূত । মিউনিক শহর বিশালকায়,মনোরম পরিবেশ,সুন্দর সাজানো গোছানো সুরম্য অট্টালিকা সমুহ পুরাতন বনেদি স্থপতি শৈলীতে নতুন ধাচে গড়া সব কিছু । এয়ারপোর্টে নেমে মনে হয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাথা উচু করে দাড়ানো জার্মানী আজ অন্তহীন প্রেমের দাবানল নুয়ে পড়েছে ।তবু জার্মানীদের কথাবার্তা,চালচলন আভিজাত্যের সেই অহমীকা ভারে আজও সেই পুরাতন দিব্য.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now