বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক গ্রামে এক মেষপালক বাস করতো। সে বনের কাছে মেষের পাল চড়াত।বনের মধ্যে, একটা নেকড়ে বাস করত। মাঝে মাঝে নেকড়ে এসে কৃষক ও মেষ শাবকদের হত্যা করত।মেষ পালক ছেলেটির মিথ্যা বলার অভ্যাস ছিল। সে নেকড়ে! নেকড়ে! সাহায্য কর বলে তীব্র চীৎকার করে গ্রামবাসীর সাথে মজা,তামাসা করত। গ্রামবাসীরা ভাবত যে তরুণ মেষপালক বিপদে পড়েছে। গ্রামবাসীরা মেষপালক কে রক্ষা করতে লাঠি, বর্শা ও হাতিয়ার নিয়ে দূত ঘটনাস্থলে যেত। কিন্তু তারা কোনো নেকড়ে পেত না।গ্রামবাসীদের দেখে মেষপালক হাসত।
গ্রামবাসীরা এতে বিরক্ত হতো এবং তাদের কাজে ফিরে যেত। মিথ্যাবাদী মেষপালক মাঝে মাঝে এরকম তামাসা বা মজা করত।গ্রামবাসীরা এভাবেই ছেলেটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসত এবং বিরক্ত হয়ে গৃহে ফিরত।একদিন সত্যি সত্যিই একটি নেকড়ে আসল।মেষপালক ছেলেটি তার উচ্চ কন্ঠ চিৎকার করছিল। গ্রামবাসীরা তার চিৎকার শুনে তাদের সাহায্যের হাত বাড়ায়নি। তারা মেষপালকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। নেকড়েটি সব ভেড়া মেরে ফেললো। বালকটি উচ্চস্বরে কাঁদছিল এবং সাহায্য চাইছিল।কিন্তু কেউ এগিয়ে আসল না।নেকড়ে মেষপালকেও হত্যা করে মেরে ফেললো। হতভাগ্য মেষপালক মিথ্যা বলার জন্য তার জীবন হারাল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now