বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মিথ্যা বলার উচিত বিচার!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এক গ্রামে একটি কৃপন লোকের ৩০টি স্বর্নমুদ্রা পথে হারিয়ে যায় । তাই তার মন খারাপ । লোকটির বন্ধু তার বাড়িতে আসে । এসে জিজ্ঞেস করে কি হয়েছে? তখন কৃপন লোকটি তার ৩০টি স্বর্ণমুদ্রা হারাবার কথাটি বলে । এরপর তার কৃপন লোকটির বন্ধু তাকে নানাভাবে সান্তনা দেয় । আর লোকটি বাড়ি চলে যায় । ঐ লোকটির মেয়ে পথে সেই ৩০টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পায় । আর সেটা তার বাবাকে জানিয়ে দেয় । আর মেয়েটির বাবা তখন বুঝতে পারে যে এই ৩০টি স্বর্ণমুদ্রা তার বন্ধুর নিশ্চিত । তাই সেগুলো রেখে দেয় । পরদিন সকালে লোকটি তার কৃপণ বন্ধুকে স্বর্ণমুদ্রা পাওয়ার কথাটি জানায় । তখন ঐ কৃপণ লোকটি খুশি না হয়ে ঐ গ্রামের প্রধানের কাছে বিচার দেয় । বিচারে কৃপণ লোকটি লোকটি বলে যে তার ৪০টি স্বর্ণমুদ্রা ছিল আর তার বন্ধু ১০টি লুকিয়ে রেখে ৩০টি পাওয়ার কথা বলে । এরপর গ্রামের প্রধান এ কথা শুনে লোকটির মেয়েকে বিচারে ডাকে এবং তাকে প্রশ্ন করে যে সে তুমি কয়টি স্বর্ণমুদ্রা পেয়েছো ? তখন মেয়েটি বলে যে সে ৩০টি স্বর্ণমুদ্রা পেয়েছে । তাই বিচারক ঐ ৩০টি স্বর্ণমুদ্রা নিজের কাছে রেখে কৃপণ লোকটিকে বলে আপনার ৪০টি মুদ্রা হারিয়েছে । তাই এই ৩০টি মুদ্রা আমার কাছে থাকলো ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ মিথ্যা বলার উচিত বিচার!_২
→ মিথ্যা বলার উচিত বিচার!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now