বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

****'''মিষ্টি বর আর দুষ্টু বউ'''****

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X : এই যে। আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া স্পর্শ করবেন না। : মানে কি!! বুঝলাম না। : বুঝতে হবে না। আপনি আমাকে স্পর্শ করবেন না। করলে কিন্তু আমি কান্না করবো। : ওকে, স্পর্শ করবোনা, কান্না করতে হবে না। এখন একটু সরে বসেন, আমি ঘুমাবো। এইভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে????? . : শোনেন, আমি আপনার ৫ বছরের ছোট। তাই আমাকে আপনি বলবেন না। আমাকে আপনি তুমি করে বলবেন। আর আমি আপনাকে আপনি করে বলবো। : কেন এমনটা হবে? হয় দুজনে তুমি বলবো না হয় আপনি। : দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো। : কি আজব,,,, কথায় কথায় কাদতে হবে নাকি? : না। আগে বলেন রাজি কিনা? : ওকে, রাজি। তুমি ঘুমাবে না? . : শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না। : কেন? : আমি না সারা জীবন কোন প্রেম করিনি। সব সময় ভেবেছি, যাকে বিয়ে করবো, তার সাথেই প্রেম করবো। আর যত দিন তাকে ভালবাসতে পারবো না ততোদিন তাকে স্পর্শ করতে দিবো না। : ওহহ আচ্ছা। এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না। : আপনি আজ ঘুমাবেন না। আজ সারা রাত আপনার সাথে গল্প করবো। ???? : কি গল্প? . : আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি,,,, সেই গল্প। : এমা,,,,, আমি না আজ খুব ক্লান্ত। কাল গল্প করি। : না,,,,, আজকেই। আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো। : কয় কি (এই শীতের রাতে) । না থাক তার চেয়ে বরং গল্প করি। বলো কি বলবে? : আপনি তো আচ্ছা বরিং মানুষ। কথা বলতেও পারেন না ঠিক ভাবে। আমার নাম জিজ্ঞেস করেন। . : ওহহ আচ্ছা তোমার নামতো রিয়া, তাই না। : আরে ধুর এভাবে কি কেউ জিজ্ঞেস করে। : তাহলে কি ভাবে জিজ্ঞেস করে? : বলবেন,,,, "তোমার নাম কি। " : কিন্তু আমি তো তোমার নাম জানি। : ইহহহহ,,,,,???? আপনাকে কিন্তু????????। যা বলতে বলছি তাই বলেন। : ওকে,,,, তোমার নাম কি? : আমি রিয়া । : কিসে পড়ো? : অনার্স ২য় বর্ষ। : আর কি? : ধুর ছাই,,,, কি বরিং মানুষ আপনি। : আবার কি করলাম!! : ওকে আপনার প্রশ্ন করতে হবে না। আমি নিজে থেকেই বলছি। . . : জানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো। কিন্তু আমি করতাম না। : কেন?? : কারণ আমি আমার বরের দুষ্টু মিষ্টি বউ হতে চাইছি সব সময়। : কি রকম?? : আমি সব সময় চাইছি,,,, আমার সব ভালবাসা আমি আমার বরকে দিবো। আর ওকে খুব জ্বালাবো। : কি রকম? : জানেন, আমার চাহিদা গুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাইনা। . : তাহলে কি চাই?? : রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন, তখন আমার কপালে একটা চুমু দিবেন। : আর?? : দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন। না হলে আমি না খেয়েই থাকবো। : ওকে দিবো। আর?? : অফিস থেকে ফেরার সময় আমার জন্য, চকলেট, আইসক্রিম, ফুসকা, কিছু না কিছু আনতে হবে। : আর?? . : যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো। : ওকে আনবো। আর? : ভালবাসা দিবস, মেরেজ ডে, সহ সব ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে। কিন্তু কোন ফুল দেওয়া যাবে না। : এটা কেমন কথা!!!???????? : জী এমনি কথা। : আর?? : আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে। ব্যস্ত থাকলে বলবো না। : ওকে। . : মাঝে মাঝে চাদনী রাতে, বেল কোনিতে বসে এক কাপে দুজন কফি খাবো। : এক কাপে কেন? : হুম এক কাপেই খাবো। : ওকে, আর?? : মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো। আর আপনি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবেন। : এই শহরে কদম ফুল কই পাবো?? : আমি জানি না। আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে। : এটাতো রীতিমত টর্চার। সারা বছর কদম ফুল কই পাবো? : আমি জানি না। ???? : আচ্ছা অন্য ফুলের কথা বলো। : না। কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে, যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে। : এই ৪৮ কেজির বস্তা কোলে নিলে আমি বাচবো!!???????? . : আমি জানি না। কয়দিন পর আরো মোটা হবো। তবুও কোলে নিতে হবে। : বলে কি!! প্রথমের গুলাইতো ভালো ছিলো। ???????? : সব গুলাই ভালো, কোলে নিবে কিনা বলেন? : ওকে বাবা নিবো। ???? . : শোনেন। : হুম বলো। : আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন? : কেন?????? : আপনাকে দেখবো। এত মোটা ফ্রেমের চশমা পড়েন, এখনো ভালো করে আপনাকে দেখি নাই। : আচ্ছা আমি ঘুমাবো,,,, কাল কথা হবে গুড নাইট। . : এই যে শোনেন এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো? : আমার বুকের উপর। : মানে? : তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন। ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন। আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। সারাদিন যত রাগ ঝগড়াই হোক , রাতের বেলায় যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now