বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
★আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ★
????বিসমিল্লাহির রাহমানির রাহীম????
????আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিন আফদ্বলা সলাতিকা????
হাদীস শরীফের আলোকে মিসওয়াকের গুরুত্বঃ-
???? হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন: ৫ টি কাজ পবিত্রতা অর্জনের অন্তর্ভুক্ত।
১) খাতনা করা। ২) নাভীর নিচের লোম পরিষ্কার করা। ৩) নখ কাটা। ৪) বগলের লোম উপড়ে ফেলা। ৫) মিসওয়াক করা।
[বুখারী,মুসলিম]
???? রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যদি আমার উম্মতের উপর কঠিন আশংকা না হত,তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।[বুখারী,মুসলিম]
????মিসওয়াক ধরার পদ্ধতিঃ
????হজরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) বর্ণনা করেন, ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল মিসওয়াকের শেষ দিকে নিচে থাকবে,আর অনামিকা,মধ্যমা ও তর্জনী এই তিনটি আঙ্গুল থাকবে মিসওয়াকের উপরে।বাকি বৃদ্ধা আঙ্গুল থাকবে মিসওয়াকের মাথার দিকে নিচে।
[শামী]
????মিসওয়াক করার পদ্ধতিঃ
???? প্রথমে ডান দিকে উপরের পাটিতে দাঁতগুলোর উপর ৩ বার মিসওয়াক করবে,তারপর বাম দিকের উপরের দাঁতগুলোর উপর ৩ বার মিসওয়াক করবে।এমনিভাবে, ডান দিকে নিচের পাটিতে দাঁতগুলোর উপর ৩ বার মিসওয়াক করবে,তারপর বাম দিকের নিচের দাঁতগুলোর উপর ৩ বার মিসওয়াক করবে।
[মাওয়াহেবুল লাদুনিয়া,কবীরী]
????মিসওয়াকের উপকারীতাঃ
????হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: মিসওয়াক বিহীন ৭০ রাকাত নামাজের চেয়ে মিসওয়াক করে ২ রাকাত নামাজ আদায় করা আমার কাছে অধিক প্রিয়।
[আত্ তারগীব]
????হজরত আয়িশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেন: মিসওয়াক করে নামাজ আদায় করা, মিসওয়াক না করে নামাজ আদায় করার চেয়ে ৭০ গুন সাওয়াব বেশী।
[বায়হাকী,আহমদ শরীফ]
????হজরত আয়িশা (রা.) বলেন, মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম ও প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায়।
[নাসায়ী]
???? হজরত আলী (রা.) বলেন, মিসওয়াকে স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং কফ দূর করে।
[মারাকিল ফালাহ]
???? হজরত আবু হুরায়রা (রা.) বলেন, মিসওয়াক মানুষের বাক শক্তি বাড়িয়ে দেয়।
[খতীব]
????মিসওয়াক সংরক্ষণ করার পদ্ধতিঃ
???? মিসওয়াক খাড়া করে রাখবে।জমীনে ফেলে রাখবে না। অন্যথায় মাতলামির আশংকা রয়েছে।
[হজরত সাঈদ ইবনে যুবায়ের (রা.), শামী]
???? মিসওয়াক করার পরে রাসুলুল্লাহ (সাঃ) সেটিকে ধুয়ে ফেলতেন এবং কলম রাখার মতো কানে গুঁযে রাখতেন।
[তাবরানি,আবু দাঊদ শরীফ]
???? মিসওয়াক ধুয়ে না রাখা হলে শয়তান মিসওয়াক করে।
[শামী]
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে, ঈমানদারের প্রাণের স্পন্দন রহমতুল্লিল আ'লামিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মিসওয়াক করে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন,,,আমিন।
প্রিয় আত্মার আত্মীয়গণ এবং বন্ধুদের উদ্দেশ্য কিছু কথাঃ-
পোস্ট এ শুধু রিয়েক্ট না দিয়ে, রাসুলুল্লাহ (সাঃ) এর দেখানো পথে যদি চলতে পারেন তাহলে আমি অধমের লিখা সার্থক বলে মনে করবো ইনশাআল্লাহ।
বিঃ দ্রঃ আমি অধমের যে কোন পোস্ট কপি করতে পারেন, এতে অনুমতি নিতে হবে না।
????ভালোবাসা অবিরাম????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now