বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মিছিলের ছেলে

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X কোন রাত থাকতে ট্রেন ধরেছে কলকাতার l মিছিলে পৌঁছতে হবে l ব্যারিকেড তুলতে হবে আজ হাতে হাতে l এ মিছিল ছাত্রদের মিছিল, সবুজের মিছিল, যৌবনের মিছিল l সারাদিন অবিশ্রান্ত সীমপাতা ধারাপাত মিছিলের জোশ বাড়িয়েছে বই কমায়নি l পায়ে পা মিলিয়ে চলেছে মুখে স্লোগান আর হাতে ব্যারিকেড নিয়ে l ‘পথে এবার নামো সাথী’ l ছেলেটি মিছিলের সারিতে সামিল হলো l হাত উঠলো তারও l ধীরে ধীরে পায়ের গতি আর গলার জোর বাড়লো l ‘কোন সরকার সম্মান দিতে পারে, প্রশ্ন একই বারে বারে ‘l এর আগেও বহু মিছিলে যোগ দিয়েছে ছেলেটা l মা সক্কাল সক্কাল দই-চিড়ে মেখে দিয়েছেন, বাবা বলেছেন – ‘ জয়ী হও l’ ম্যাটাডোর করে আসা তাজা ১৮, ২০, ২২ দের সাথে হাটতে হাটতে ছেলেটির সবসময় মনে হয়েছে, এ মিছিল জেতার মিছিল l সুনামি জনস্রোত আছড়ে পড়ছে কলকাতার রাজপথে l ছেলেটির বুকে গুড়গুড় , রণ দুন্দুভি – তালে তালে বোল উঠেছে – হোক কলরব l গালে ‘ধিক্কার’ পোস্টার আঁকা – ছি : l এর আগেও… সুদীপ্তর মৃত্যুতে, সেই মেয়েটির শ্লীলতাহানিতার প্রতিবাদ মিছিলে , মৌন মিছিলে, মোমবাতি পদযাত্রায় যোগ দিয়েছে ছেলেটা l সেও তো ১৮, সেও সবুজ, কাঁচা, সেও যে ছাত্রদলের একজন ; এ লড়াই বড় লড়াই, পথে নামার ডাক l তাই সমস্ত বাধা পেরিয়েও ছেলটা ছুটে এসেছে এই ডাকে – ‘হোক হোক হোক কলরব l’ ফিরে যাবে এক বুক তাজা নি:স্বাস আর জীবনের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে – পরিবর্তন আসবেই l মিছিল থেকে ফেরবার পরের দিন বিকেলে দাওয়ায় বসে ভাবছিল ছেলেটা l পরিবর্তন, আমূল পরিবর্তনের প্রয়োজন l যেখানে যে আছে প্রতিবাদ ওই ভি সি, সি পি আর পি সি র বিরুদ্ধে l শক্ত জোটবাধা প্রতিবাদ l কি করে পারবে ওরা, ছাত্রসমাজ …. এমন সময়ে মা ডাকলেন – ‘ওরে সাতটায় বোন্ টাকে মাস্টারএর বাড়ি থেকে নিয়ে আসিস, একলা যেন না আসে, পথ ঘাট ভালো না l’ অনেক রাতে খুঁজতে খুঁজতে ভাই বোন দুজনকেই পাওয়া গেল l ফিরতে দেরী দেখে মা বাপ গ্রামের লোকজন পাঠিয়েছে l মেয়েটি শুধু ধর্ষিত হয়নি, তাকে মেরেছে জানে প্রাণে l তারই ওড়নার ফাঁশ গলায় বেঁধে l বেশ কিছুদিন চিকিত্সার পর ছেলেটা বাড়ি ফিরেছে l ক্রাচ নিয়ে আবার উঠে দাঁড়িয়েছে সে l লোকে বলে মানসিক ভারসাম্য কিছুটা গেছে নাকি l তবু …. প্রতিবাদ থামেনি তার l যখন তখন মাঠে ঘাটে রাতবিরেতে হাত তুলে স্লোগান হাঁকে – হোক কলরব ….. হোক ….. হোক হোক ……….. আর প্রতিবাদ চলতেই থাকে l শিরদাঁড়া শক্ত টানটান হয় l মিছিলে যায় l পরিবর্তন আনতে চায় l সেই ছেলেটা l


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ মিছিলের ছেলে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now