বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিকেল থেকেই সারাদেশের আবহাওয়া যেন গুমোট ,এক্ষুণি বুঝি মহাপ্রলয় শুরু হয়ে যাবে । প্রতিটি মানুষের মনে এমন একটা আতংক বাসা বেধেছে । আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে রেডিও,টিভি দশ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করলে সমুদ্র উপকূলবর্তী জনমনে যেমনটি হয় আর কি । বিকেলের পর থেকেই পরিচিত অপরিচিত যতজনের চেহারা দেখেছি মনে প্রাণহীন মানুষগুলো পিল পিল পায়ে হেটে যাচ্ছে । রক্তের হিমোগ্লোবিন মরে গেলে যেমন পানসে চেহারার হয় আর কি । আজ রাতেই আমাদের ছোট্ট দেশটা ধ্বংস হয়ে যাবে ,এমন তরো অজানা আশংকায় দোদুল্যমান প্রতিটি মানুষের অন্তরাত্মা । কারো যেন প্রতিকারের মত কিছু করার নেই বলারও কিছু নেই । নিভৃতচারীর মত নিরবে একান্ত আপনজনকেও পাশ কাটয়ে স্ব স্ব গন্তব্যে চলে যাচ্ছে,পেছনে তাকালেও হয়তো বা অজানা অমঙ্গলের কালো ছায়া ঘিরে ফেলবে । পীরগঞ্জের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দিবারাতের সন্ধিক্ষণের আগেই সারা দেশে চাউর হয়ে গেছে । রাজধানী শহর ঢাকায় গুজব ছড়িয়ে পড়েছে,চার পাচ শ মানুষ কয়লা হয়ে গেছে আহত হয়েছে হাজারের উপর ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now