বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মহানবী(সাঃ) এর সাথে রোকানার কুস্তি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা সল্লি আ'লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আদাদা মাফি ঈলমিল্লাহ সলাতান্ দাঈমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ রোকানা পালোয়ানের সাথে মহানবী (সঃ) এর কুস্তি। ........................................... বনী হাশেম গোত্রে রোকানা নামে এক মুশরিক পালায়োন ছিল। সে খুব শক্তিশালী ও সাহসী ছিল। ওকে কেউ পরাভূত করতে পারেনি। সে ইজম নামে এক জংগলে থাকতো, ওখানে ছাগল চড়াতো এবং খুবই সম্পদশালী ছিল। একদিন হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একাকী সেই জংগল দিয়ে যাচ্ছিল। রোকানা তাঁকে দেখে সামনে এস বললো, হে মুহাম্মাদ (সাঃ) তুমিতো সেই ব্যক্তি, যে আমাদের দেবতা লাত ও উজ্জার কুৎসা রটনা কর এবং ঘৃনা কর এবং স্বীয় এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা কর। তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো, তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলতাম। যাক আমার সাথে কুস্তি লড়তে এসো, তুমি তোমার খোদাকে ডাক আর আমি আমার লাত উজ্জাকে ডাকতেছি। দেখি, তোমার খোদার কাছে কত শক্তি আছে। . হুযূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমালেন, তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও, তাহলে চল, আমি প্রস্তুত আছি। রোকানা এ জবাব শুনে হতভম্ব হয়ে গেল। পরে ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল। হুযূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের উপর বসে গেলেন। রোকানা জীবনে এই প্রথমবার ধরাশয়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যাম্বিত হয়ে গেল। সে বললো, হে মুহাম্মাদ (সাঃ) আমার বুক থেকে উঠে যাও। আমার লাত ও উজ্জাত আমার দিকে খেয়াল করেনি। আর একবার কুস্তি লড়ার সুযোগ দাও। রাসুলে পাক (সাঃ) ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। রোকানাও দ্বিতীয়বার কুস্তির জন্য দাঁড়ালো। এবারও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন। রোকানা বললো, হে মুহাম্মাদ(সাঃ) মনে হয় আজ আমার লাত ও উজ্জাত আমার উপর নারাজ। তোমার খোদা তোমাকে সাহায্য করতেছে। যাক চল, আর একবার লড়ে দেখি। এবার লাত ও উজ্জাত নিশ্চয় আমাকে সাহায্য করবে। রাসুলে পাক (সাঃ) তৃতীয় বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয় বারও ওকে পরাভূত করলেন। এবার রোকানা লজ্জিত হলো এবং বললো, হে মুহাম্মাদ(সাঃ) আমার ছাগলগুলোর মধ্যে থেকে যতটি চাও নিয়ে যাও। মহানবী (সাঃ) ফরমালেন রোকানা আমার তোমার সম্পদের প্রয়োজন নেই। তবে মুসলমান হয়ে যাও, যাতে জাহান্নাম থেকে বাঁচতে পার। সে বললো, হে মুহাম্মাদ(সাঃ) মুসলমানতো হয়ে যেতে পারি কিন্ত মনে সংকোচবোধ হচ্ছে মদীনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হলো এবং মুসলমান হয়ে গেল। তোমার সম্পদ নিয়ে তুমি থাক, এ বলে নবিজী (সাঃ) ফিরে চলে আসলেন। . এদিকে হযরত আবু বকর ও হযরত ওমর (রাদিআল্লাহু আনহুমা) তাঁর তালাশে বের হলেন এবং রাসুলুল্লাহ (সাঃ) ইজমের জংগলের দিকে তাশরীফ নিয়ে যাওয়ার কথা শুনে খুবই চিন্তিত ছিলেন। কেননা ওদিকে রোকানা পালোয়ান থাকে, হয়তো নবিজী (সাঃ) কে কষ্ট দিতে পারে। যাই হোক নবিজী (সাঃ) কে ফিরে আসতে দেখে উভয়ে নবিজী (সাঃ) খেদমতে হাজির হলেন এবং আরয করলেন, ইয়া রসূলুল্লাহ (সাঃ) আপনি ওদিকে কেন গেলেন, আপনি কি জানেন না যে ওদিকে ইসলামের পরম শত্রু রোকানা থাকে? রাসুলুল্লাহ (সাঃ) এটা শুনে মুচকি হেসে বললেন, যখন আমার আল্লাহ সব সময় আমার সাথে আছে, তখন রোকানাকে ভয় করার কি আছে? রোকানার বাহাদুরির কাহিনী শুনে বলে তিনি সমস্ত কাহিনী শুনালেন। হযরত ছিদ্দিকে আকবর ও ওমরে ফারুক (রা.) এ ঘটনা শুনে খুবই খুশী হলেন এবং আরয করলেন, ইয়া রাসুলুল্লাহ (সাঃ) সে এমন পালোয়ান ছিল যে আজ পর্যন্ত ওকে কেউ ফেলতে পারেনি। ওকে ফেলাটা একমাত্র আল্লাহর রাসূল (সাঃ) এর কাজ। . সবকঃ আমাদের হুযূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক ফযীলত ও কামালিয়াতের ভান্ডার।স্বয়ং আল্লাহ পাক যার শিক্ষক দুনিয়ার কোন শক্তি তাঁর সামনে অটল থাকতে পারেনা। বিরোধীতাকারীরাও রাসুলুল্লাহ(সাঃ) ফযীলত ও কামালিয়াত সম্পর্কে জ্ঞাত কিন্ত দুনিয়াবী লজ্জার কারনে স্বীকার করে না। . তথ্যসূত্র:- [আবু দাউদ ২০ পৃঃ ২ জিঃ]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ মহানবী(সাঃ) এর সাথে রোকানার কুস্তি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now