বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক:MH2
অামার নাম হৃদয়।MH2 এর মানে M.M.H.H. যা অামার নামের সংক্ষিপ্তরূপ।অাজ অামি সকলের কাছে অামাকে পরিচিত করাচ্ছি।
অামার নাম হৃদয়।অামার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হোসেনপুর থানার কাউনা গ্রামে।অামি এবার এস এস সি পরীক্ষা দিয়েছি,সকলের কাছে দোয়াপ্রার্থী।
অামি অামার বাবা মায়ের একমাত্র ছেলে এবং অামার বড় একজন বোন অাছে।অামার মা বাবা বোন সহ পরিবারের সকলেই অামায় অনেক স্নেহ করেন।অামি ছোটবেলা থেকেই একা একা সঙ্গীছাড়া বড় হয়েছি,অামার সঙ্গী বলতে ছিল অামার বড় বোন।তবে সেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ চান্স পেয়ে চলে যায়,অার অামি হয়ে যাই একা।বাড়িতে বা অাশেপাশের কোনো ছেলেদের সাথেই অামি মিশতাম না।তাই আমি সবসময় একাই থাকি।এখনও অামার গ্রামে বা অন্যকোথায় কারও সঙ্গে মিশি না।বলতে পারেন, অামারর হয়তো মিশবার মতো কোনো ক্ষমতা নেই।কিন্তু অাসলে এমন নয়,অামার যদি কারও সাথে মিশবার ইচ্ছা হয় তাহলে কোনো সময়ই লাগে না মিশতে।তবে অামি কারও সাথে মিশতে চাই না,কারণ একা একা বড় হওয়ার ফলে আমার মানসিকতা এমনই হয়ে গেছে যে কারও সাথেই মিশি না।অার অামি কোলাহল একদমই পছন্দ করি না,ফলে অামি ভিড় বা লোকসমাগম এড়িয়ে চলি।
অামার পছন্দ বা শখ বলতে হলো বই পড়া।অামি অনেক রকম বই পড়ি,তবে অ্যাডভেঞ্চার অার গোয়েন্দা কাহিনী অামার প্রিয়,এগুলো ছাড়াও সব রকমই বই পড়ি,তবে এমন নয় যে অামি আমার পাঠ্য বই পড়ি না,অামি পাঠ্যবইয়ের পাশাপাশি সব বইই পড়ি।অার অামি কোনো খেলাধুলা করতে পারি না,অাসলে কখনও কারও সাথে খুব একটা খেলি নাই,তাই কোনো খেলাই খেলতে পারি না।নতুন কিছু এবং বিজ্ঞান সম্পর্কে জানা অামার প্রিয় শখ।
অামার কিছু অালদা স্বভাব অাছে।যেমন:কেউ অামার সাথে ভালো ব্যাবহার করলে অামিও তার সাথে ভালো ব্যাবহার করি,কেউ বন্ধু ভাবলে তাকেও বন্ধুই ভাবি,কেউ খারাপ ব্যাবহার করলে তাকে ছেড়ে কথা বলি না(কারণ অামার রাগ খুব কম,কিন্তু যখন রাগ উঠে তখন মারাত্মকভাবেই রাগি),কেউ রাগ দেখালে দ্বিগুণ রাগ দেখাই(ফলে অন্যের রাগ শেষ হয়ে যায়)।এই স্বভাব হয়তো অনেকেরই ভালো লাগে না।
অামার একমাত্র বন্ধু এবং অামার বেষ্ট ফ্রেন্ড হলো জাহিদুল ইসলাম।হাইস্কুলে ক্লাস সিক্সেই তার সাথে বন্ধুত্ব হয়,এখনও ৫/৬ বছর ধরে বন্ধুত্ব টিকে অাছে,ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
অামি প্রতিদিন কিছু সমস্যার মুখোমুখি হই।অামি মূলত একজন শ্বাসকষ্টের রোগী।মৃত্যুর কতো কষ্ট তা অাপনারা না বুঝলেও অামি কয়েকদিন পরপরই দম বন্ধের মতো অবস্থার সম্মুখীণ হই।তখন শ্বাস যেন ভিতরে যায় না।অনেক কষ্ট হয়,ডাক্তার দেখিয়েছি,তবে শ্বাসকষ্ট এমন এক রোগ যা পুরোপুরিভাবে সারে না।
অামি প্রতিদিন ব্যায়াম করি,ওজন উঠাতে পারি।
অামি কবিতা,গল্প ইত্যাদি লিখতে পারি,মোটামোটি ছবি অাঁকতে পারি,তাছাড়া অামি মাটি দিয়ে জিনিষ বানাতে পারি,অামি গান গাইতে পারি না।
জিজেতে অামার অাসল কারণ হলো অামি বড্ড একা,অামাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই,অাবার অামার সমবয়সী বা বন্ধুও নেই যার সাথে কথা বলব।জিজেতে অাসলাম,মফিজুল,রনি, কাব্য ভাই এদের সাথে কথা হলো।অামাকে এরা অনেকভাবেই সাহায্য করেছে।বিশেষকরে মফিজুল অামায় জিজে সম্পর্কে জানতে সাহায্য করেছে,এদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।জিজেতে অাসার পর অনেকের সাথেই কথা হলো,সবাই অনেক ভালো এখানে।সকলেই অনেক মিশুক,এরা ভালোবাসতে জানে,ভালোবাসা দিতে জানে,তাই জিজের সকলকে অামার অনেক অাপনজন মনে হয়,অন্যেরা অামায় কী মনে করে তা জানি না।
জিজেতে অামার পরিচিতি দেওয়ার কারণ অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে।তবে অামি এটা যেজন্য করেছি তার কারণ নিম্নরূপ:::
কারো সাথে ভালো সম্পর্ক করতে হলে তার সম্পর্কে জানা অনেক জরুরী।অামার মতে মানুষ একজন অপরজনের ব্যাপারে জানলে তারা একে অপরকে অনেকটাই বুঝতে পারে,ফলে ভুলবোঝাবুঝি কম হয়।জিজেতে অামরা সকলেই চাই যেন ভাই বোনের মতো সম্পর্ক হোক।তাই অামার মনে হয় একজন অপরজনকে জানা উচিৎ,তাই যারা অামার মতের সাথে একমত তারা জীবনের গল্প বিভাগে নিজের সম্পর্কে লিখুন,সকলেই অাপনার সম্পর্কে জানতে পারবে,অাপনার সাথে কথা বলতে সংকুচিত হবে না,অাপনাকে অাপনজন ভাববে।বাকিটা অাপনাদের ইচ্ছা।অামার মতের সাথে অনেকেই দ্বিমতপোষণ করতে পারেন,তাদের বলব অযথা বাজে মন্তব্য করবেন না।
♥♥♥♥♥♥♥♥♥♥
অাল বিদা,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now