বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মগা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shahriar (০ পয়েন্ট)

X এক লোক বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলো, পিছনের দিকে এক বিশাল বস্তা বাঁধা B S F অফিসার সাথে সাথে তাকে থামালো, বস্তায় কি ? -স্যার কিচ্ছু না, বালু শুধু খোল তো এই যে দেখেন স্যার বালু আচ্ছা যা দুইদিন পর আবারও সেই লোক বর্ডার দিয়ে সাইকেল চালায় আসতেছে, পিছনে বড় বস্তা বিডিআরের অফিসার আবারও থামাইলো , বস্তায় কি ? -স্যার বালু অফিসারের খটকা লাগলো। ওইদিনও বালু, আজও বালু! বস্তা খুলে পুরা বস্তা চেক করলো বালু ছাড়া কিছুই পাইল না ,শুধু বালু ...আচ্ছা যা । আবারও কয়েকদিন পর ওই লোক বস্তাসহ সাইকেল চালায় আসতেছে বিডিআরের অফিসার তাকে থামালো, বালু ? -জ্বে স্যার তুই খালী বালু নিয়া যাস সন্দেহ জনক, সব বালু ঘেটেও কিছুই পেলো না। কিন্তু অফিসারের মনে খচ খচ রয়েই গেলো। ঘটনা কি ? সে কিছু বালু রেখে দিয়ে ল্যাবে পাঠালো ,রেজাল্ট কিছুই নাই, শুধুই বালু বালু বালু। কিন্তু অফিসারের মনে খচ খচ রয়ে গেলো। এভাবে সাইকেল ওয়ালাকে বালুর বস্তা সহ দেখতে দেখতে বহুদিন কেটে গেলো। কোন কিছুই পাচ্ছেনা কিন্তু অফিসারের মনে খচ খচ, কোন না কোন একটা ঘটনা আছেই, কিন্তু সে ধরতে পারতেছেনা । হঠাত কিছুদিন সাইকেল ওয়ালার কোন খবর নাই দেখে অফিসার নিজেই তাকে খুঁজে বের করলো। তার বাড়িতে গিয়ে বললো, "দেখ, আমি জানি তুই কিছু না কিছু পাচার করছস, কিন্তু আমি ধরতে পারতেছিনা। আমার মনে কোন শান্তি নাই, বউয়ের লগে করি খারাপ আচরণ, আমার মনে খালি খচ খচ করে যে তুই কিছু না কিছু পাচার করতাছস । সত্যি কইরা ক তো তুই কি পাচার করছস !" সাইকেলওয়ালা হাসি দিয়া কইলো, "স্যার এতদিন সাইকেল পাচার করছি"।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ ভুতুরে আমগাছ
→ নিমগাছ
→ রাখাল ও জাদুর আমগাছ
→ মগা
→ ন্যাড়া অামগাছ ও বুলেটের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now