বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়েটার নাম্বার পাইছি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ছোট ভাই- ভাই মেয়েটার নাম্বার পাইছি। সিঙ্গেল, সুন্দরী। কী করবো? -ফোন দে। কথা বল। সারাক্ষন লেগে থাক। দেখ হয়ে যাবে। আর না হইলে আবার আসবি, আসল টিপস দেবো। ছোট ভাই-আইচ্ছা। দশদিন পর... ছোট ভাই- ভাই মেয়েটাতো পটে না। অনেক চেষ্টা করলাম। খালি কথা ঘুরায়। এখন কী করবো? -ট্রাই করো ছোট ভাই। এত তাড়াতাড়ি হতাশ হইওনা। না পারলে আসল টিপস দিবো। ছোট ভাই- আইচ্ছা। এক মাস পর... ছোট ভাই-ভাই মেয়ের দিলতো পুরাই পাথর। মেলা ট্রাই করলাম, কাজ হয়না। আপনি এবার আসল টিপস দেন। -আরে ব্যাটা মেয়েরা অাসলে পরীক্ষা নেয়। সেও তোর পরীক্ষা নিচ্ছে। তুই লেগে থাক। না পারলে আমার কাছে আসবি, আমি আসল টিপস দেবো। ছোট ভাই-আইচ্ছা। দুই মাস পর... ছোট ভাই-ভাই কি আর বলবো জীবনে এমন কঠিন মেয়ে দেখিনাই। কোন কথাতেই কোন কাজ হচ্ছেনা। ভাই প্লিজ আপনার আসল টিপসটা দেন। -আরে হাদারাম শুকনা কথায় কী কিছু হয়? শোন মেয়েটাকে কিছু ভালো ভালো গিফট দে। গিফট পেলে মেয়েরা খুশি হয়। দেখবি এবার পটে যাবে। না পটলে আমার কাছে আসবি, আমি আসল টিপস দেবো। ছোট ভাই-আইচ্ছা। চার মাস পর... ছোট ভাই-ভাই আমি আর পারতিছিনা। এই মেয়ের ডিলটা পুরাই মোজাইক করা পাথর। কোন গিফট নেয়না। প্রত্যেকদিন তারে গিফট দেবার চেষ্টা করছি দিতে পারিনাই। ভাই আল্লাহর দোহাই লাগে আপনার আসল টিপসটা দেন এবার। -আরে বোকা এত দুর্বল হচ্ছিস কেন? শোন, সব মেয়েতো একরকম না তাইনা? এই মেয়েটাও আলাদা। এ আসলে লাইফটাইম সিকিউরিটি চায়। তুই ওরে বল তুই বড়লোক বাপের একমাত্র ছেলে। তোদের সম্পত্তির একটা ড্রাফট হিসাবও দিয়ে দিবি। এবার দেখবি ঠিকই পটে যাবে। না পটলে আমার কাছে আসবি, আমি আসল টিপস দেবো। ছোট ভাই-আইচ্ছা। ছয় মাস পর... ছোট ভাই- ভাই, আপনি আমারে বাঁচান। আমি শেষ। এই মাইয়া যে সে মাইয়া না ভাই। এই মাইয়া একটা পাষাণ। কোন কিছুতেই তার কোন লোভ লালসা নাই। সে আমার সম্পত্তির হিসাব শুইনা আমার নাম্বার ব্লক করে রাখছে। ভাই গো ভাই আপনার আল্লাহর দোহাই লাগে আপনার আসল টিপসটা দেন এবার। -আইচ্ছা শোন, তোরে আসল টিপস দেয়ার সময় হইছে। তোর জন্য আসল টিপস হইলো, তুই এই মেয়েটার পিছে ঘোরাঘুরি বন্ধ করে দে। এই মেয়েটা আসলে তোর জন্য না। আর মেয়েটার মোবাইল নাম্বারটা আমারে দে। জানিসতো আমি তোর বড়। দীর্ঘদিন ধরে এইরকম ভদ্র একটা মেয়ে খুঁজতেছিলাম, যে কিনা কোন ছেলেকে পাত্তা দেয়না, কারো গিফট নেয়া পছন্দ করেনা, কারো ধনসম্পত্তির লোভে কাউকে ভালোবাসেনা। লিখাঃ আপেল মাহমুদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৫ জন


এ জাতীয় গল্প

→ মেয়েটার নাম্বার পাইছি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now