বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়েটা খুব ভালবাসতো ছেলেটিকে।
ছেলেটি ও মেয়েটিকে ভালবাসতো তবে
তা প্রকাশ করতে পারছিলনা দুজন
দুজনাকে।তারা এক সাথে স্কুল জীবন
থেকে শুরু করে কলেজে এ উঠেছে।
খুব
ভাল বন্ধুত্বের মাঝে দুজনের মনে
প্রেম এসে বাসা বাধে।কিন্তু তাদের
অপ্রকাশিত প্রেম প্রকাশ করার
একটিই ভয় ছিল যদি দুজনার বন্ধুত্ব
নষ্ট হয়ে যায় যদি তাকে ছেড়ে চলে যায়
এরকম ভয় ভীতি কাজ করত।
.
এভাবে অনেকটা দিন কেটে যায়।কলেজ
লাইফ শেষ করে দুজন দুজানার থেকে
আলাদা হয়ে যাবে।কারন এদিকে
মেয়েটির বাবা তার জন্য পাত্র দেখে
ফেলেছে।মেয়েটি রাতে খুব কান্না
করছিল।তার ভালবাসার মানুষটিকে
ছাড়া অন্য কারো সাথে যদি বিয়ে হয়ে
যায় তাহলে তো মারা যাবে।এভাবে
সারাটা রাত মেয়েটি কাঁদে।সকালে
ছেলেটিকে ফোন করে বলে
.
মেয়েঃ তুমি কি আমার সাথে একটু দেখা
করতে পারবে?
.
ছেলেঃ কোথায় আসব?
.
মেয়েঃ যেখানে আমরা বসে থাকতাম
আগে ঠিক সেখানে।
.
ছেলেঃ ঠিকাছে তুমি বসো আমি আসছি।
.
ছেলেটি আর বেশি দেরি করল না।খুব
তাড়াতাড়িই চলে এলো।এসে মেয়েটির
পাশে বসে রইল।অনেকটাক্ষন দুজন চুপ
করে থাকল। মেয়েটি কিছুক্ষন পর
ছেলেটিকে একটি চিঠি হাতে ধরিয়ে দিয়ে
বলল এটা তোমার কাছে রেখে দাও আমার
চলে যাওয়ার পর এটা পড়বে।এই বলে
মেয়েটি সেখান থেকে উঠে আসে।
ছেলেটি অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে
চেয়ে রয়।
ভেবেছিল আজ হয়তো মেয়েটি তাকে
জড়িয়ে ধরে সত্যিই তার ভালবাসার
কথাটি জানাবে আর তাকে জড়িয়ে ধরে
খুব কাঁদবে।যখন মেয়েটি একটু দূর চলে
যায় তখন ছেলেটি চিঠিটা খুলে পড়তে
শুরু করল
.
" আমি জানিনা কি করে তোমাকে কথাটি বলব
আমি এও জানিনা কথাটি বলা ঠিক হবে কিনা।তারপরও
আমি আর পারছিনা।হে আমি তোমাকে খুব
ভালবেসে ফেলেছি।কিন্তু বন্ধুত্বের
জন্য এটা আর বলা হয়নি।কাল আমার
বিয়ে হতে চলছে কিন্তু আমি তোমাকে
ছাড়া অন্য কাউকে আর মনে জায়গা
দিতে পারব না।তাই আমি জানিনা
আমার কি হবে তবে তোমাকে ছাড়া আর
অন্য কাউকেই আমি ভালবাসতে পারব না।
.
লেখাটি পড়া শেষ হওয়ার সাথে সাথে
ছেলেটি মেয়েটির পিছনে দৌড়ে ছুটতে
থাকে হঠাত্ একটি বিকট শব্দ শুনতে পেল
ছেলেটি। দৌড়ে গিয়ে দেখল রাস্তার
ওপাশে পড়ে আছে তার প্রিয়তমা।একটি
ট্রাক মেয়েটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
আর মেয়েটির মৃত দেহটি পড়ে থাকে।
ছেলেটি মেয়েটিকে কোলে তুলে
নিয়ে
অঝরে কাঁদতে লাগল।আর চিত্কার করে
বলতে লাগল তুমি কেন আমাকে একটি বারের
জন্য বললে না যে আমি তোমাকে ভালবাসি
কেন বললে না তুমিই আমার সব কিছু আমার
জীবন সাথি তাহলে দেখতে আমি
তোমাকে কখনই ফিরিয়ে দিতাম না।
.
ভালবাসাগুলো এমন কে হয়?কেন
এতোটা নিষ্ঠুর হয়.......?
"তাই যাকে সত্যিই ভালবাসেন সেটা মনের
মধ্যে লুকিয়ে না রেখে বলে দেওয়াই
উচিত"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now