বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়েটা আমাকে দেখে হাসলো কেন ?

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X সকালে নাস্তার পর রমিজ মামার দোকানে গিয়েছি ! চকলেট কিনবো ! মামার সাথে চিন পরিচয় ভালই! তাই নিজেই ক্যান্ডি নিচ্ছিলাম তখনই মেয়েটাকে দেখলাম ! দেখতে শুনতে ভালই ! বেশ স্মার্ট ও মনে হচ্ছে ! মেয়েটিকে কেন জানি একটু চেনা চেনা মনে হল! মেয়েটি কে কি আমি চিনি ? আমি আগে লক্ষ্য করিনি তবে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে ! আশ্চার্য ব্যাপার ? মেয়েটা মনে আমার পাড়াতেই থাকে ? তবে কোন দিন কথা হয়নি এটা নিশ্চিত ! আবার সামনা সামনি কথাও হয় নি এটাও নিশ্চিত ! তাহলে ? মেয়েটা আমাকে দেখে হাসছে কেন ? তাহলে কি ? ও মাই গড !! আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল । তখন ক্লাস সিক্সে পড়ি মনে হয় ! আমাদের স্কুলে আবার শার্ট ইন করে যাওয়ার নিয়ম ছিল ! আমিও সেদিন ইন করেই গেছিলাম । কিন্তু স্কুলে ঢুকা রপর থেকেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে ! এভাবে আর চলতে দেওয়া যায় না ! মেয়েটার সাথে এবার কথা বলতে হবে ! জানতে হবে সে কেন হাসে ? মেয়েটা আমি যে বিল্ডিংয়ে থাকি ঠিক তারপর পরের বিল্ডিংয়ে থাকে ! কেবল কেবল গলির পিছন দিকে ! আমাদের বাড়িরও পিছনের দিকে ! মেয়েটা বোধহয় কোথাও প্রাইভেট পড়তে যায় ! প্রতিদিন প্রায় একই সময়ে বাসায় আসে ! আমি আজ দাড়িয়েই ছিলাম ! মেয়েটা রিক্সায় করে এল ! যথারীতি আমার দিকে তাকিয়ে হাসলো ! আমি পিছন পিছন পিছন গিয়ে হাজির হলাম । মেয়েটা রিক্সা ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকবে তখন আমি ডাক দিলাম -একটু শোন ! মেয়েটি দাড়াল ! আমার দিকে ঘুরে দাড়াল ! মুখে কেমন একটা দিষ্টামির হাসি ! -কিছু বলবেন ভাইয়া ? -আসলে .........। -বলেন ! -একটা কথা জানতে চাচ্ছিলাম ! -বলেব ! আমি একটু চুপ করলাম ! কি করে বলব? বলব যে তুমি আমার দিকে তাকিয়ে হাস কেন ? এটা হাস্য কর শোনাবে না ? শোনাক ! আমি বললাম -তুমি ....তুমি আমাকে দেখে তাকিয়ে এরকম হাসো কেন ? আমার চেহারা কি খুব হাস্যকর ? মেয়েটি আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন ! তারপর ফিক করে হেসে দিল ! বলল -আমি ভেবেছিলাম আপনি বোকা ! তবে এতোটা গাধা জানতাম না ! একটা মেয়ে কেন আপনার দিকে তাকিয়ে হাসে এটা বোঝেন না ? ঘাস খান নাকি ? মেয়েটা আর দাড়াল না ! আবারও একটা হাসি দিয়ে চলে গেল ভিতরে ! আগে তো কেবল হাস্যকর চেহারা নিয়ে চিন্তায় ছিলাম ! এখনতো আরও একটা চেনশন যোগ হল ! আচ্ছা কখন একটা মেয়ে একটা ছেলেকে দেখে হাসে ? কেন হাসবে ? আর আমাকে গাধা কেন বলে গেল ? আমি কি গাধা নাকি ?? চিন্তার বিষয় !!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৩ জন


এ জাতীয় গল্প

→ মেয়েটা আমাকে দেখে হাসলো কেন ?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now