বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়ের বাড়ি থেকে কি দিল......?
মেয়ে দিল।
না মানে আর কি দিল...??
আর কি দেবে?
না মানে ঐ যে খাট, বিছানা,তোষক, আলমারি এই সব
দিতে হয় না?'
কোথায় লেখা আছে দিতে হয়?আর দিতে হবে কেন?
বাড়িতে তো সবই আছে।আর না থাকলেও মেয়ের বাড়ির
ঘাড় ভেঙে নেব কেন?ভিখারী নাকি? নিজেদের সামর্থ্য
মত ধীরে ধীরে সব কিনব।
না তাও। যতই বল্ মেয়ের বাড়ি থেকে তো এইসব জিনিস
জোর করে হলেও দেয়।''হা মেয়ের বাড়ি থেকে জোর করে
সব দিতে চেয়েছিলেন। আমার বাবা তখন একটা দারুণ কথা
বলেছিলেন... >>**মেয়ের পরিবার ছোটো থেকে কত কষ্ট
করে আদর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছেন, টাকা
পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে মেয়েকে স্বাবলম্বী
করেছেন। সেই পরিপূর্ণ মানুষটি কে তারা ছেলের বাড়ি
পাঠাচ্ছেন। ছেলের বাড়ির তো উল্টে মেয়ের বাড়িকে
তার মূল্য দেওয়া উচিত।আপনার দুর্মূল্য মেয়ের মূল্য
দেওয়ার সামর্থ্য আমাদের নেই বলে মাফ করবেন।
আপনারা কিছু দেওয়ার কথা তুলে আর লজ্জা দেবেন
না...!!!আচ্ছা বিয়ে যদি প্রেম করে হচ্ছে, আর তার পরেও
ছেলের বাড়ির থেকে 'এটা চাই ওটা চাই' বায়না চলছে
আর,ছেলে ভিজে বেড়ালের মতো সব দেখছে, অমন ছেলের
প্রতি প্রেম থাকে কি করে? ইচ্ছা করে বিয়ে করতে...???
আর দেখাশোনা করে বিয়ে দিতে গিয়েও, মেয়ের বাড়ির
ইচ্ছা করে এমন বাড়িতে মেয়েকে পাঠাতে যেখানে
মেয়ের থেকে পণের কদর বেশি?সত্যি মেয়েরা অমন
বাড়িতে গিয়ে সুখে থাকতে পারে...?**মেয়ে প্রেম
করলে বাবা মায়ের অসম্মান হয়* আর পণ যৌতুক দিয়ে
মেয়েকে বিদায় করলে মেয়ের অসম্মান হয়না...what a
Tradition... What a Logic..*****...? মেয়ে কি বাপের বাড়ির
বোঝা যে টাকা পয়সা দিয়ে কোন মতে বিদায় করতে
পারলে শান্তি? ঐ টাকা পয়সা মেয়েকে সাবলম্বী করার
পেছনে খরচ করলে বুদ্ধিমানের কাজ হোতো না? তাহলে
মেয়ে নিজের পরিবারের খুঁটিও হতো আবার আরেকটি
পরিবারের সাথে সসম্মানে সম্পর্ক তৈরীও করতে
পারতো...!!! আর যদি একা অবিবাহিত জীবন হতো তার
পছন্দের, তাহলে সে মাথা উঁচু করে কাটাতে পারত...!!!আর
কিছু মেয়েও হয় চালু আর নির্লজ্জ...!!!নিজেরাই বিয়ের
সময় বাবা মা কে দেউলিয়া করে দিয়ে যায়। কি করে
পারে আল্লাহ্ জানেন...!!!
হে Facebook প্রেমী শিক্ষিত সমাজ,এই দেওয়া নেওয়ার
পণ প্রথা যৌতূক এবার বন্ধ হোক... দিতেই যদি হয়
তো,আওয়াজ দিন প্যাঁক দিন তাদের যারা এখনও এই জঘন্য
পণ প্রথা চালিয়ে যাচ্ছে, আর তাদের যারা বিয়ে বাড়ি
দেখলেই জিজ্ঞেস করে জ্বালিয়ে মারে,'মেয়ের বাড়ি
থেকে কি দিল...???
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now