বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ খ্রিস্টান ধর্মাবলীদের জন্য বড়দিন একটি বিশেষ উৎসব। ২৫শে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি পালিত হয়।
এই দিনে উপহার প্রদান, গান, খ্রিষ্টমাস কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং খ্রিষ্টমাস বৃক্ষ, আলোকসজ্জা এর সমন্নয়ে এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী ইত্যাদি বড়দিন উৎসবের অংশ। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই বড়দিন একটি প্রধান উৎসব যা সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। তবে চীন (হংকং ও ম্যাকাও বাদে), জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি উল্লেখযোগ্য দেশে বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় না। অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় ২৫শে ডিসেম্বর তারিখে। তবে রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশনাল চার্চ ৭ই জানুয়ারি তারিখে বড়দিন পালন করে থাকে। কারণ এ সকল চার্চ জুলিয়ান ক্যালেন্ডারের নিয়ম মেনে চলে। আর জুলিয়ান ক্যালেন্ডারের ২৫শে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের ৭ই জানুয়ারি তারিখে পড়ে। জাপান ও কোরিয়ার মতো দেশে খ্রিষ্টানদের সংখ্যা আনুপাতিকভাবে কম হলেও বড়দিন একটি জনপ্রিয় উৎসব। এই সব দেশে উপহার প্রদান, সাজসজ্জা, ও ক্রিসমাস বৃক্ষের মতো বড়দিনের ধর্মনিরপেক্ষ দিকগুলো পালন করা হয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now