বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেঘলার ফিরে পাওয়া ভালবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X ফেসবুক চালাচ্ছি অার গান শুনছি।হঠাত ফোনের রিংটোন টা বেজে উঠল। . : হ্যালো অাসসালামুঅালাইকুম। : ওয়ালাইকুম অাসসালাম।কেমন অাছো? : ভাল..কিন্তু অাপনাকে তো চিনলাম না। : অামি মেঘলা। : ও মেঘলা কেমন অাছো। : হ্যা ভাল..কি কর?? : ফেসবুক চালাই অার গান শুনি..তুমি?? : অামি বসে রইছি।অাচ্ছা তোমার সাথে কিছ কথা শেয়ার করব বলছিলাম। . : হ্যা হ্যা বল। : তুমি কি এখন ফ্রি অাছো?? : হ্যা ফ্রি।তো 5মিনিট পরে ফোন দিলে ভালো হয় ফেসবুকে একটা গল্প পোস্ট করব এখন। : অাচ্ছা 5মিনিট পরে ফোন দিচ্ছি। এই বলে মেঘলা ফোনটা কেটে দিল। . মেঘলার সাথে একসাথেই প্রাইবেট পড়ি।তো ও অামার ফেসবুকের ফ্রেন্ড লিষ্টেও অাছে।গল্প গুলো পড়ে ভাবছে অামি না জানি কত বড় উপন্যাসিক তো পরশু দিন বলল : তোমার নাম্বারটা দাও।তোমার সাথে কিছু কথা শেয়ার করব । অামি সামনেই অথবা মেসেজে বলতে বলছিলাম কিন্তু ও বলছে ফোনে বলবে তাই নাম্বারটা নিছে।যদিও একসাথে পড়ি কিন্তু কখনো নাম্বার নেওয়া/দেওয়া হয়নি। মেঘলা কে দেখে মনেহয় সবসময় কিছু একটা নিয়ে চিন্তিত থাকে।যাইহোক...5মিনিট পর অাবার ফোন দিল.... . : হ্যালো : হুম ফ্রি হইছ?? : হ্যা..বল.. : অাসলে এই টপিকটা অামার "লাভস্টোরি" তোমার সাথে শেয়ার করতে চাইছি..যদি কিছু মন না কর। : অারে না কি মনে করব...বল . : অাচ্ছা শোন...অামি রাফি নামে একটা ছেলেকে ভালবাসি। প্রথম প্রথম অামি ওকে পাত্তাই দিতাম না।কিন্তু ও সারাক্ষণ অামার পিছে লেগে থাকত।অামরা একই কলেজে পড়ি তো ও একক্লাস উপরে। ও একদিন বলল প্রেম না করলা ফ্রেন্ডশিপটা কর প্লিজ?? ভেবে দেখলাম ফ্রেন্ডশিপ তো করাই যায়।তাই অামি ওর সাথে ফ্রেন্ডশিপ করলাম। ওর সাথে চ্যাট এ কথা বলতাম। ও সবসময় অামার খুব খেয়াল রাখতো ঠিকমতো খাই কিনা/ঘুমাই কিনা সবকিছুই খুব খেয়াল রাখত।অার মাঝে মাঝে ভালবাসার কথা বলত..এটা বললে অামি না করে দিতাম ।তে ভালভাবেই অামরা দিনগুলো পার করছিলাম।সারারাত চ্যাটিং।মাঝে মাঝে ফোনে কথা বলা। অাস্তে অাস্তে অামিও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। অামার মনেও ওর জন্য বিন্দু বিন্দুু করে সাগর পরিমাণ ভালবাসা হয়ে যায়।কয়েকদিন পর ও অামাকে অাবার প্রপোজ করে অামি এবার রাজি হয়ে যাই।প্রথম কয়েকদিন ভালই চলছিল। ও অামাকে অাগের চেয়ে বেশি কেয়ার করা শুরু করল।অামার খুব ভাল লাগত...মনে হত অামি পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ। . কিন্তু ও এখন অামাকে অাগের মত কেয়ার করেনা।কিছু হলেই বকাঝকা করে।ঠিকমত কথা বলেনা।অামার মনেহয় রাফি অাগের চেয়ে অর্ধেক ও এখন অামাকে ভালবাসেনা।জানো অামার খুব খারাপ লাগে ওর এরকম অাচরণে। . তো 4দিন ধরে ওর সাথে অামার ঝগড়া হয়েছে।অাগে ঝগড়া হলে অামাকে খুব যত্ন করে রাগ ভাঙাইত অার এখন রাগ করলে 2-1বার বলেই পরে ও ই রাগ করে।পরে দেখাযায় উল্টা অামারই ওর রাগ ভাঙাতে হচ্ছে।মাঝে মাঝে খুব কান্না পায় ও এত চেইঞ্জ হয়ে গেল কেন!! . এখন কথা হল কলেজে অারেকটা ছেলে অামার ক্লাসমেট ও অামাকে ভালবাসে।ও সারাক্ষণ অামার খেয়াল রাখার চেষ্টা করে।মনেহয় অামার জন্য জীবন ও দিয়ে দিবে।অামি ওর সাথে এত কথা বলিনা মাঝে মাঝে কথা বলি।অার ছেলেটা সবদিক দিয়ে ভালই। তো পরশু দিন ও অামাকে অাবার প্রপোজ করছে।কি করব ভেবে পাচ্ছিলাম না ওকে বলছি দুইদিন পর জানাব। দেখ..... রাফি অামার সাথে এখন ঠিকমত কথা বলেনা/খেয়াল রাখেনা ওর সাথে রিলেশন রেখে কি করব?? বল?? এখন অামার কি করা উচিত?? . : হুমম সব বুঝলাম।দেখ অামি তোমাকে এ বিষয় নিয়ে কিছু বলতে পারি কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। : অাচ্ছা বল... . : মেঘলা তুমি সাইকেল চালাতে পারো?? : অাজব এখানে সাইকেলের কথা বলছ কেন?? : অামি যা বলছি তা অাগে শোন।অন্যকোন কথা বলবা না। : অাচ্ছা...না পারিনা। : তোমার পিচ্চি ভাই পারেনা?? : হ্যা পারে..ও তো অাগে সারাক্ষণ সাইকেল নিয়েই বিজি থাকত। : অাচ্ছা ও কি এখন অাগের মত সাইকেল চালায়?? : না প্রথম প্রথম খুব চালাইত।এখন মাঝে মাঝে চালায়। . : অাচ্ছা ওকে..মেঘলা তোমার ফোনটার নাম যেন কি?? : Samsung Galaxy j7 : অাচ্ছা অাগে যে দেখতাম।ফোনটা কাওকে টাচ করতে দিতা না।সুন্দর সুন্দর ব্যাককভার ব্যবহার করতা।এখন তো তেখি অাগের মত করনা কেউ নিয়ে গেমস খেললেও কিছু বলনা।অার অাগে তো দেখতাম সময় পেলেই ফোন নিয়েই বিজি হয়ে পড়তা। এখন তো এত বিজি হয়ে পড়না..কারণ কি?? : অারে অাগে ফোনের কিছু বুঝতাম না।অার এখন তো ফোনের কোথায় কি অাছে সব মুখস্থ।অার প্রথম প্রথম ফোন সম্পর্কে জানার খুব অাগ্রহ ছিল।এখন তো সব জানিই... . : হুম....এখন শোন....দেখ মেঘলা অামি তোমার ভালবাসাকে মোবাইল কিংবা সাইকেল চালানোর সাথে তুলনা করছি না।জাস্ট তোমাকে বোঝানোর জন্য... দেখ তোমার ভাই..অাগে সাইকেল চালাতে পারত না।সাইকেল নিয়ে সারাক্ষণ মেতে থাকত।পরে যখন চালানো শিখে গেল তখন দেখা গেল অাগের মত অার সাইকেল চালায় না।সাইকেল টা প্রথম যখন চলতে থাতে ভালই লাগে কিন্তু যখন রাস্তায় বড় কোন গর্তে পরে সাইকেল টা ধাক্কা খায় তখন ব্যাথা লাগে। অার তোমার ফোন সম্পর্কে অাগে কম জানতা তাই জানার অাগ্রহ বেশি ছিল। নতুন ফোন কাওকে টাচ করতে দিতানা।অার এখন হয়তো বিছানায় মোবাইল টা ছুড়ে মারো এত চিন্তা হয়না। . দেখ রিলেশনটা সাইকেলের মত চলতে থাকে সাইকেলটা গর্তে পড়ে যায় যখন ব্যাথা পাওয়া যায় সাইকেল টা কিন্তু সবসময় একরকম সার্ভিস দিবেনা।মাঝে মাঝে সাইকেলটাকে তোমার মেরামত করতে হবে।কিন্তু তুমি যদি রাগে সাইকেল টাকে ভেঙে ফেল তাহলে ত সব শেষই।অাবার যখন নতুন সাইকেল কিনবা।কয়েকদিন পর তেখবা নতুন সাইকালটাও অাগের মত সার্ভিস দিচ্ছেনা । . তেমনি তোমরা যখন ঝগড়া কর খারাপ লাগে।রাফি এখন অাগের মত নেই।এতে তোমার খারাপ লাগে।কিন্তু তুমিও যদি রাফির মত হয়ে যাও তাহলে তো হবেনা।রাফিকে তোমার বুঝাতে হবে। . ,অাগে ফোন সম্পর্কে কম জানতা জানার অাগ্রহ বেশি ছিল..অাগে রাফি তোমার সম্পর্কে কম জানত জানার অাগ্রহ বেশি ছিল।এখন তো সব জানেই তাই জানার অাগ্রহটা অাগের চেয়ে হয়তো কমে গেছে....উউউফ বুঝাতে পারছিনা..অাচ্ছা অাসল কথা বলি... . রাফি তোমাকে অাগে সারাক্ষণ কেয়ার করত/খোজ রাখত এখন অাগের মত কেয়ার করেনা তোমার খারাপ লাগে।ওর সাথে ব্রেকঅাপ করে দিতে চাইছ।ভেবে দেখ এখন ব্রেকঅাপ করে নতুন সেই ছেলেটার সাথে রিলেশন করলা।কিন্তু কয়েকদিন পর দেখবা সেই ছেলেটাও অাগের মত কেয়ার করেনা/ খোজ নেয়না.....অাগের মত মিষ্টি মিষ্টি কথা বলেনা...তখন কি করবা??শোন রিলেশন হওয়ার অাগে অাগে সবাই মিষ্টি মিষ্টি ই কথা বলে। . বাগানে নতুন ফুল ফুটবেই স্বাভাবিক ।তারজন্য যদি পুরাতন ফুলকে ভুলে যাও..তাহলে তো হবেনা..তোমার মনে রাখতে হবে এই পুরাতন ফুলটাই তোমার বাগানের সোন্দর্য ছিল।নতুন ফুলটা পাইলা সেই পুরাতন ফুলটাকে ভুলে গেলা..কিন্তু কয়েকদিন পর ত নতুন ফুলটাও পুরাতন হয়ে যাবে... . নতুনদের প্রতি অাগ্রহ থাকবেই..তার জন্য পুরাতনদের ভুলে যাওয়া উচিত নয়। . : অামি এখন কি করব তাহলে?? : তুমি কাল নিজে রাফিকে ফোন দিবা সব বুঝিয়ে বলবা ।তোমার মনের সব কথা গুলো ওকে বুঝাবা । ও যদি সব বুঝে তাহলে ত হলই না হলে বাকিটা কাল'ই বলব।কারণ ভালবাসা তো অার এক তরফা হয়না। . যাইহোক,শোন..পুরাতন কাওকে ভুলতে নতুন কারো হাত ধরনা..এতে করে হয়তো পরে অারো বেশি কষ্ট পাবা।অাচ্ছা দেখ রাফি কি বলে..তো ওকে বেশি জোরাজোরি কইর না জাস্ট বুঝায় বলবা।ওকে?? : অাচ্ছা..তোমাকে অসংখ্য ধন্যবাদ। : ওকে Good Night : Good Night . যাক শেষ পর্যন্ত বোঝাইতে পারলাম।এখন বাকিটা রাফির উপর নির্ভর করবে।অনেক রাত হইছে তাই ঘুমিয়ে পড়লাম পরদিন শুক্রবার তাই ভাবছি খুব ভালো একটা ঘুম দিমু.. . . . সকাল বারবার ফোন বাজছে। অাজ তো এলার্ম অফ করে ঘুমাইছি তাহলে এত ফোন বাজছে কেন।ফোনটা হাতে নিলাম দেখি কে জানি ফোন দিছে। রিসিভ করলাম। : Helllllllllloooooooooooo.......(অপর পাশ থেকে) : অারে এত চিল্লাচ্ছেন কেন?? : অারে অাপনি অাপনি করে বলছ কেন.. পরে দেখি মেঘলার ফোন.. : হ্যা মেঘলা বল। : রাফির সাথে কথা বললাম। তুমি অামাকে যেই কতা গুলো বলছিলা সব ঠিকই বলছ।।রাফিকে সব বুঝিয়ে বললাম। রাফিও সব বুঝতে পারছে।জানো রাফি অাজ খুব কান্না করছে। : উফফ অামার অারামের ঘুম ভাঙায়া তোমার বিএফের কান্নার কথা শুনাচ্ছ!! : অারে না। শোন শোন অাজ অামি অনেক খুশি। Thaannkkuu sooo Much...অাজ তোমাকে ট্রিট দিব।তোমার জন্য অামি অামার সেই অাগের ভালবাসাকে ফিরে পাইছি। : ট্রিট লাগব না এখন একটু ঘুমাইতে দাও।যাক রাফি তাহলে বুঝতে পারল।শুভ কামনা তোমাদের জন্য... : Thanks..অাচ্ছা ঘুমাও..বিকালে তোমাকে রেস্টুরেন্ট নিয়ে খাওয়াব। : দোয়া করি তোমাদের ভালবাসা সফল হোক।এখন ঘুমাব টাটা.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ মেঘলার ফিরে পাওয়া ভালবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now