বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সারা রাত কান্না করতে করতে স্নেহা শেষ রাতের দিকে টেডি বিয়ারটিকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে অথচ ১ বৎসর আগে সব ঠিক ই ছিল।
হঠাৎ দমকা হাওয়ার স্পর্শনীয় ছোয়া ও বিদুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙ্গে গেল স্নেহার। ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল ১১ টা বাজে কিন্তু কেউ ডাক দিল না কেন!?
আরে হ্যা, ভুলেই তো গেছে যে বাসার সবাই গ্রামে চলে গেছে,, যদিও তাদের কাছে স্নেহার তেমন একটা গুরুত্ব নেই কিন্তু তার জীবনের সব সিদ্ধান্ত তারা ই নেয়! তাইতো স্নেহার আজ এই অবস্থা
!
!
বিছানা থেকে স্নেহার আজ উঠতেই মনে চাচ্ছে না কিন্তু মেঘাচ্ছণ্ন দিনের শীতের হালকা স্পর্শ শরীরকে শিহরিত করে তুলছে। পশমের চাদরটা গায়ে দিতেই উষ্ণতা শরীর আবরণ করে ফেলল। উঠে বাগানে গেল হায় ফুল গুলো আজ একটাও ফুটে নি হয়ত শীতের ছোয়া থেকে বাচতেই নিজেকে পাপড়ির আড়ালে আবরণ করে নিয়েছে। উপরে কিছুক্ষণ তাকিয়ে ভাবছে- মেঘাচ্ছন আকাশ, কোথাও একফোটা রোদ্রের অবস্থাণ নেয় বরং রোদ্র বিলীন হয়ে গেছে।
আজ আকাশটাও কালো কালো মেঘে মেঘাচ্ছণ্ন ঠিক স্নেহার মনের মতো।
রুমে চলে আসলো স্নেহা। টেবিলে কিছুক্ষণ বসে রইল চুপচাপ করে তখন খেয়াল করলো যে জানালা দিয়ে ঠান্ডা বাতাস বইছে! জানালা বন্ধ করতে গিয়ে স্মৃতির পাতায় ডুব দিল স্নেহা...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now