বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেদিন ৫ টাকার বাদাম কিনবো বলে মানিব্যাগটা যখন হাতে নেই দেখি মাত্র দুইটাকার একটা কয়েন মানিব্যাগের কোণায় পড়ে আছে। তখন বাদাম না কিনেই রাস্তা দিয়ে আনমনে হাটতে থাকি। মানিব্যাগের যা অবস্থা,মনে হয় অনেক বছর আগের। একবার বন্ধু বলেই ফেলেছে তোর মানিব্যাগ চেঞ্জ করিস না কেন?সেদিন হাসতে হাসতে বলেছিলাম,দোস্ত এটা আমার জন্য ভাগ্যবান কিন্তু আমি জানি নতুন একটা কেনার মত আমার কাছে টাকা নেই। আমার চুল নিয়ে বন্ধুমহলের যা চিন্তা। সবাই বলাবলি করে করতে থাকে লম্বা চুলে তোকে খারাপ লাগে,প্লীজ তুই চুল কাট ভাই।কিন্তু তারা জানেনা আমি সেই চুল কাটার টাকা দিয়ে একটা খাতা এবং একটি কলম কিনেছি। সবাই বলাবলি করতে লাগলো এবার প্রচুর ঠান্ডা পড়ছে। আমাকে জিজ্ঞেস করে তোর কি ঠান্ডা লাগেনা। আমি বলি ঠান্ডা তো বাচ্ছা এবং বুড়োদের জন্য। শীতের কাপড় পরিধান আমার একদম ভাল্লাগেনা।কিন্তু শীতের কারণে প্রতিরাতেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। সবাই বলেছিলো এইবার অন্তত আমি তাদের সাথে পিকনিকে যাই। আমি বলেছিলাম সরি,এই জায়গায় আমার অনেকবার যাওয়া হয়েছে। অথচ সেদিন জায়গার নামটা প্রথম শুনেছিলাম। একজন ফোন দিয়ে বলেছিল দেখা করার জন্য। অথচ যাতায়াত খরচের ৪০টাকা আমার কাছে ছিলোনা। উনাকে আমার জরুরী একটা কাজের কথা বলে দেখা করতে না পারার জন্য সরি বলেছিলাম। কেউ একজন বলেছিলো,তোর সকালে ঘুমানোর বদঅভ্যাসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। কিন্তু তার হয়তো জানা নেই,সকালে ঘুমিয়ে থাকলে নাস্তার টাকাটা অন্তত বাঁচানো যায়। সেদিন হোট করে তোর সামনে থেকে লুকিয়ে যাওয়ার কারণটা জানিস?আমার পরণে ছিলো সেই পুরনো টিশার্ট যেটা দেখে তুই সবার সামনে হাসাহাসি করেছিলি। আচ্ছা তোরার মনে পড়ে,সেদিন তোদের সাথে আমি বিয়েতে এটেন্ড করিনি।বলেছিলাম পেট ব্যাথা। আসল কারণ ছিলো তোদের মতো আমার ফর্মাল ড্রেসাপ ছিলোনা। আমার ভালবাসা যখন আমার কাছে এসে বলেছিলো ভালবাসি। আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম,কারণ টানা দুদিন ক্ষুধার্ত ছিলাম। ভালবাসা দিয়ে কখনো পেটের ক্ষুধা মেটানো যায়না। বেশিরভাগ সময় পেন্সিল দিয়ে লেখতাম।বন্ধু জিজ্ঞেস করতো পেন্সিল দিয়ে লেখার মানে কি?বলতাম পেন্সিল দিয়ে লিখলে লিখা সুন্দর হয়। অথচ গভীর রাতে তার চোখ ফাঁকি দিয়ে সেগুলো আবার মুছে ফেলতাম।পরেরদিন একই পৃষ্ঠায় আবার লিখতাম। আর কত লুকিয়ে রাখবো? আর কত ধামাচাপা দিয়ে একের পর এক মিথ্যা বলবো?জানি কেউ বুঝেনা,বুঝার চেষ্টাও করেনা।তুমি যেমনটা আছো,তেমনি থাকো।ভাল থেকো পৃথিবী,ভাল থেকো বন্ধু,ভালো থেকো আশপাশ। একটা মধ্যবিত্ত জীবন মানে নিজে ভাল থাকা এবং অন্যকে ভাল রাখার চেষ্টা। ভাল থাকুক সকল মধ্যবিত্তরা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now