বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মডেল কন্যা রুহী...

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X প্রথম বার রিং হওয়ার পরেই রুহী ফোন টা রিসিভ করল । আমি একটু অবাক না হয়ে পারলাম না । ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটার কাছাকাছি বাজে ! এতো রাতে রুহী জেগে আছে ? কেন ? আমার যেমন ঘুম আসছে না সেই রকম ভাবে কি ওরও ঘুম আসছে না ? নাহ !! জেগে থাকতেই পারে ! এমনি তে সে ঢাকার মেয়ে ! ঘুমাতে ঘুমাতে একটু তো দেরী হতেই পারে ! রুহীর কন্ঠস্বর শুনে বাস্তবে ফিরে এলাম । রুহী বলল -এতো রাতে ? -সরি ! তোমাকে ডিস্টার্ব করলাম ! -না ঠিক আছে ! আমার এমনিতেও ঘুম আসছিল না । জেগেই ছিলাম । ঘুম আসছিল না ? রুহী কি কোন ব্যাপার নিয়ে চিন্তিত ? কোন ব্যাপার নিয়ে অস্থির হয়ে আছে ? আমার ব্যাপার নিয়ে ? নাহ !! অপু মিয়া বেশি বেশি কল্পনা করতেছ!! আউল ফাউল নিয়ে তোমার মাথায় কেবল এই গুলাই ঘুরতেছে । এতোই সহজ ! একটা মেয়ের সাথে পরিচয় হল আর তারপরই সে তোমার প্রেমে পড়ে গেল ! মেয়েরা এতো বোকা হয় নাকি ?? মেয়েরা বোকা না হোক কিন্তু আমি তো বোকা ! আমি ঐ মেয়ের প্রেমে পরেছি । এবং ভাল ভাবেই পরেছি ! বলতে গেলে হাবুডুবু খাচ্ছি !! রুহী আবার বলল -কিছু বলবা ? -আসলে ? আমি.... রুহী হেসে ফেলল । বলল -প্যাচাচ্ছ কেন ? বল । আমি খুব বড় করে দম নিলাম । তারপর এক নিঃশ্বাসে বললাম -রুহী আমি তোমাকে ভালবেশে ফেলেছি ! লাইনটা বলতে মনে হয় আমার তিন সেকেন্ডেরও কম সময় লেগেছে । রুহী ঠিক মত বুঝতে পেরেছে কি না আমি জানি না ! আমি নিজের কানেই আমি ঠিক মত শুনতে পাইনি আর রুহীতো শুনতে পাবার কথাই না । বলে ফেলেই মনে হল কি করলাম ! কি দরকার ছিল ! ভালই ছিল কথা হচ্ছিল ! দেখা হচ্ছিল এখন ? আমি আর একটুও দেরি করলাম না । ফোন কেটে দিলাম সঙ্গে সঙ্গে ! তারপর বন্ধ ! আর কোন কথা নাই । নিজের গালে একটা জুতা মারতে ইচ্ছে করছে ! রুহী কি না কি ভাববে ! এমন করে কেউ কাউকে প্রপোজ করে ! তাও আবার রুহীকে ! রুহী হাসনাত ! নাম করা একজন মডেল ! ঐ মেয়ে কোন দিন আমাকে ভালবাসবে ! কোনদিন না !! যাও এতো দিন আমার সাথে টুকটাক কথা বলতো এখন তো আর বলবে না ! আমার সাথে হয়তো আর ডেখাই করবে না । আমার নাম্বর থেকে ফোন গেলে ফোন ধরবে না অথবা নাম্বারটাই বদলে ফেলবে ! ফেসবুক থেকে হয়তো আমাকে ডিলিট করে দিবে ! ফেসবুক !! এই ফেসবুক থেকেই রুহী হাসনাতের সাথে আমার পরিচয় ! বলতে গেলে খানিকটা হঠাৎ করেই । আমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা খুবই কম । অপরিচিত কাউকেই আমি ফ্রেন্ডলিষ্টে যোগ করি না কিন্তু ফ্যান পেইজ মাহশাল্লাহ লাইক দেওয়া আছে হাজার খানেকের উপর । প্রতিদিন কোন যে আপডেট আছে ! এই রকম একটা পেজ থেকে রুহীকে প্রথম দেখতে পাই । পেজটা সম্ভবত কোন মিডিয়া ফটোগ্রাফারের ছিল । রুহীর একটা ছবি দেখলাম ! সাদা রংয়ের সেলোয়ার কামিজ পরা । আসলে আমার সব সময় সাদার প্রতি আমার সব সময় আলাদা আকটা আকর্ষন আছে ! তারপর মেয়েটা ছবির নিচে যখন লিংক দেখলাম একটু কৌতুহল হল মেয়েটার উপর । লিংক ক্লিক করেই দেখলাম রুহীর ফেবু প্রোফাইল । বেশ সিকিউর দেখলাম । কোন তথ্যই নেই পাবলিকের জন্য । বেরিয়েই আসব ঠিক তখনই আমার চোখে আর একটা জিনিস বাধলো ! টুডে ইস হার বার্থডে ! আজ মেয়েটার জন্ম দিন ! মেসেজ অপশন ওপেন করা আছে ! কিছুক্ষন ভাবলাম চুপচাপ ! পাঠাবো একটা মাসেজ ? না থাক কি ভাববে ? আরে কি ভাববে ! জন্মদিন ! যে কেউ উইস করতেই পারে ! এতে দোষের কি আছে ? তা অবশ্য ঠিকই আছে ! কিন্তু কি লিখে পাঠাবো ? কেবল জন্মদিনের লাইন টা ? আমি লিখলাম "এক টুকরো আকাশ ছিল সাথে এক টুকরো নীল লাল সবুজের মেলা ছিল কোমল শুভ্র ঝিল ! সেই ঝিলেতে ভাসিয়ে দিলাম মনের যত ঋণ শুনতে কি পাও বলছি তোমায় শুভ জন্মদিন" !! মন মত হয়েছে লাইনটা ! সেন্ড অপশনে চাপ দিয়েই দিলাম । আমি ভেবেছিলাম কাহিনী এখানেই শেষ ! ঢাকার মেয়ে ! তার উপর আবার মডেল এই মেয়ের তো হাজার খানেক ফেবুতে হাজার খানেক ফ্রেন্ড থাকবে ! আমার মেসেজ হয়তো চোকখেই পড়বে না ! আর পরলেও খুব একটা গুরুত্ব দিবে বলে মনে হয় না ! কিন্তু আমার ধারনা একটু ভুল প্রমানিত হল। সকাল বেলা আবার যখন ফেবুতে লগইন করলাম তখন ইনবক্সে একটা মেসেস দেখলাম । এবং অবাক হবার বিষয় মেসেজা টা পাঠিয়েছে রুহী ! আমি সত্যি একটু অবাক হলাম ! (চলবে...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

→ মডেল কন্যা রুহী...

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now