বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সমস্ত প্রশংসা মহান আল্লাহর। যিনি সর্ব ময় ক্ষমতার অধিকারী।
মুসা আ: একবার আল্লাহ্ তায়ালাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্! জান্নাতে আমার সাথে কে থাকবে? জবাবে বলা হলো,ওমুক কসাই ! জবাবে কসাইয়ের নাম শুনে মুসা আ: খুবই আশ্চর্য হলেন।
অনেক খোঁজ করার পর মুসা আ: তাকে বের করলেন।দেখলেন, কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত! সবশেষে কসাই একটুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন।অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন।মুসা আ: তাঁর সম্পর্কে আরো জানার জন্যে অনুমতি নিয়ে পিছুপিছু তাঁর বাড়ি গেলেন।কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন। অতঃপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন।তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন । তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে মুসা আ: সব-ই দেখছিলেন। কিন্তু, কিছুই বুঝলেন না। মুসা আ: বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই বললেন, ওনি আমার মা!
আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই।আর, মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ্ তায়ালার কাছে এই বলে দোআ করেন, “আল্লাহ্ তায়ালা তোমাকে বেহেস্ত দান করুন এবং মুসা আ: এর সাথে রাখুন”! আমি এই দোআ শুনে এই ভেবে মুচকি হাসি যে, কোথায় মুসা আ: আর কোথায় আমি।
মাতা-পিতার জন্য দোয়াঃ রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। (আল কুরআন)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now