বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ার চাহনি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X মেয়েটার নাম মায়া। আমার চেয়ে দুইবছর এর বড়। আমাদের পাশের ফ্লাটে থাকে। ৩মাস হল এসেছেন তাঁর ফ্যামিলি। মায়ার বাবা সরকারি চাকুরী করেন। মায়ার একটা বড় ভাইয়া আছে শুনেছি প্রবাশে থাকেন... আমাদের বাসায় মাঝে মাঝে আসেন মায়া, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে একবারমাত্র দেখা হয়। আমি তাড়াতাড়ি দোরজা টা খুলে যাচ্ছি এমন সময় ধাক্কা লাগে ওর সাথে... এরপরে ,, মায়া: কি বেপার এত ব্যস্ত কেন দেখে যাওয়া যায় না....??? (ভ্রু কুঁচকে) আমি: আ আ আ আমি খেয়াল করি নায়, (তুতলাচ্ছি কেন?) মায়া: হুম ভাল (একটু বিব্রত হয়ে) ,,,, এরপরে আমি আবার দৌর......!!! আম্মা মুখে শুনেছি মায়ার অনেক গল্প। মায়া নাকি অনেক মিষ্টি মেয়ে, বাড়ির কাজ অনেক কিছু পারে,, লেখাপড়া করে আবার সবকিছু নিজে খেয়াল করে.... আজকে ২৭/১/১৭ শুক্রবার আমি ঘুমাচ্ছিলাম তখন→↓ - কী বেপার মেঘ উঠো এখনো কেউ ঘুমায়...!! (মায়া) - আমি তখনো ঘুমাচ্ছি.... - কি হল কথা কানে যাইনি....??? -এবার চোখটা পিটপিট করে দেখলাম একটা মেয়ে......!!! না আম্মা না তার কন্ঠ এত চিকন না... - আমি কে শুনা লাগবে না আগে ঘুম থেকে উঠো.... (মায়া) - আমি বল্লাম কে আপনি??? আর আমার রুমে কেন?? আমার নাম কে বলল?? -ধ্যাত..... চুপ একদম চুপ... এরপরে.... আমি ফ্রেশ হলাম... আম্মাকে জিগালাম মেয়েটা কে?? আম্মা বলল মায়া...!! - বাব্বাহ বেশ মিষ্টি মেয়ে তো আম্মু, কন্ঠটাও মিষ্টি, চোখ টাও মিষ্টি,,, তাই না আম্মু...?? -হ্যা চোখটাও মিষ্টি....!! (আম্মু হাসলেন আমার বন্ধু শুধুই আম্মু) -আচ্ছা আম্মু শুন আজকে পিঠা খাইতে ইচ্ছা করছে বানাও না প্লিজ প্লিজ....!!! -দুপুরের পর এখন হাতে অনেক কাজ..... -হুম আমার থেকে তো তোমার কাজই বড় (অভিমান) - এখন যা পরে আস....!! -হুম যাচ্ছি (বলে পাড়ার চায়ের দোকানে গেলাম চা খাইতে, মামার টং চা উফফ) ,,,, এরপরে চোখ গেল মায়াদের ফ্লাটে... দেখলাম কেউ হাতে চা নিয়ে দারিয়ে আছে চেয়ারে আমার উল্টো দিক ঘুরে, হলুদ জামা পড়া সাদা উরনা, আর চুল মেলে দিছে যা বাতাসের সাথে নতুন খেলায় মেতে আছে... বেশ লাগল দেখতে। ভাবলাম মেয়েটা কে হতে পারে... (আমি জানতাম না এটা মায়া) , দুপুরের পর আবার ঘুমাইছি..... এবার আম্মুর ডাক.... -মেঘ বাবা একটু এদিকে আসবি...?? - না আম্মু এখন না পরে, একটু ঘুমাব... -বাবা এখনি আস, জলদি আয়?? - বল্লাম না আম্মু পরে...!!! ,,, এই যে মিস্টার মেঘ.... আম্মু কথা শুনা হচ্ছে না কেন শুনি হ্যা....??? -আমি অবাক আ'রে এ তো সেই বারান্দায় দারিয়ে থাকা সেই মেয়ে...! -কী ঘুম কি ভাংল...?? -আমি তখনো চেয়ে আছি ওর চোখের দিকে... - এই যে তোমাকে বলছি..!! - ও হ্যা..!! আপনি কি মায়া??? -একটু হেসে এখনো জান না.... এরপরে চলে গেল রুমের বাইরে.... পাঠক বিশ্বাস কর_ এই মেয়ে একটা অপ্সরী, এর চুল ছিল মাজা পর্যন্ত যেন হেলে দুলে আমাকে ডাকে, হাত ছিল লতাবাহু, ঠোট একটা সিমান্তহীন নদী। চোখের কাজল মায়া আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল!! হাতে ছিল মেহেদি রাঙানো!! সবকিছু আমার প্রিয় ছিল.... আর হলুদ তো বলাই বাহুল্য... ..... আমি তখনো ভাবছি এই মায়া কে নিয়ে!! এত্ত অপ্সরী মেয়ে.. ইশ যদি প্রেম করে ঘড়ে আনতে পারতাম তাইলে আর কিছুই চাইতাম না আল্লাহর কাছে.... কোলবালিশ টা দুইপায়ের মাঝে চেপে ধরে গায়ে হাত বুলাচ্ছি আর স্বপ্ন দেখছি.... ঘোর কাটল আবারো... →↓ - তুমি পিঠা খেতে ভালবাস তায় না?? - হুম অনেক... আর আপনি?? - হ্যা আমি রান্না করে মানুষ কে খাওয়াতে বেশি ভালবাসি... - তো কবে খাওয়াচ্ছেন??? -তোমার যখন ইচ্ছা চলে যেও... - না না, আমি যাব না আপনি রেঁধে নিয়ে আসবেন... -মেয়েটা হেসে) আচ্ছা নিয়ে আসব... এবার তো পিঠা খেয়ে বল কেমন হয়েছে??? - আপনি বানিয়েছেন?? দেখি দেখি...!! একটা খেয়ে ওয়াও অনেক সুন্দর!! আপনি এত্ত সুন্দর পিঠা বানান ওয়াও...!! - মুচকি হাসছিল মায়া) তায় ভাল এই তো সবগুলা খেয়ে নাও আমি আসি.... - এবার চলে যাবার কথাটা কেমন যেন লাগল... হুম আসেন আবার দেখা হবে... আর রান্না তো খাচ্ছিই.... - হ্যা হ্যা অবশ্যয়.... ,,, এরপর অনেক ঘটনা হয়েছে.... এখন মেঘ মায়া ভাল বন্ধু... কিন্তু বন্ধুত্বের বাইরে কিছু চায়... কিন্তু তাদের ভেতর একটা লম্বা ২বছর এর ব্যবধান.... আচ্ছা মেঘ কি মায়াকে পাবে....??? কেন পাবে না হ্যা??? কত্ত বেশি ভালবাসি আমি মায়াকে???? মায়া তুমি কি বুঝ না....!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ মায়ার চাহনি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now