বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সংগৃহীত: অস্তিত্ব হীন মামুন
-আচ্ছা আপনি সব সময় এরকম ক্যাবলার মতোন হাসেন কেনো.??
-কই হাসি?
-আবার মিথ্যা বলেন.!!
-আসলে আমি হাসি না, মুখটাই অনেকটা এরকম।
-আপনি জানেন যে আপনি কতোটা বিরক্তিকর.??
-জ্বী জানি।
-আপনি, আপনি, আপনি আসলেই একটা অস্বস্থিকর। আমি চলে যাচ্ছি, কখোনই আমাকে আটকানোর চেষ্টা করবেন না।
-আমি কি গত ১বছর যাবত কোনোদিন আটকানোর চেষ্টা করেছি.??
-ধ্যাত্তেরি..... গেলাম।
মেয়েটা চলে যাচ্ছে, আমি জানি সে বেশিদুরে না এগুতেই আবার চলে আসবে। পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতেই আবার হাজির।
-ওই আপনাকে না বলছি এসব হাবিজাবি খাবেন না..???
-এসব হাবিজাবি না, এটা সিগারেট।
-ওই হইলো আর কি....
- না, হয় কি করে.? সিগারেট খাচ্ছি না, পান করছি।
- আবার কথা প্যাচান। এমন মাইর দিব না.??
- দিন, আপনাদেরইতো সময় এখন। যা দেওয়ার এখনই দিয়ে নিন, পুরুষনির্যাতন আইন প্রবর্তিত হলেতো আর পারবেন না।
- আপনি আসলেই একটা শয়তান।
- সিগারেটের শেষ টানটা দিতে দিতেই বললাম, "জানি"।
- আচ্ছা আমরা ১বছর একজন আরেক জনকে চিনি, জানি, বুঝি। আমাদের সম্পর্কটা ঠিক কি রকম হওয়া উচিত.??
- মিথ্যা। ১বছর যাবত আপনি আমাকে চিনেছেন, শয়তান, অস্বস্থিকর আরও কতোটাইপ কিছু। অথচ আমি আপনাকে একদমই চিনিনি বা চেনার চেষ্টা করিনি।
- আপনি এরকম কেনো.??
- কোন রকম.??
- এইযে, সব বুঝেও কিছুই বোঝেন না।
- আমি কিছুই বুঝিনা টাইপ রকমই।
- আপনি সত্যিই কিছু বোঝেন না.??
- নাহ।
মেয়েটার হাসিমাখা মুখটা মুহুর্তেই মলিন হয়ে গেল। ট্রেন চলে এসেছে। ভার্সিটি থেকে বেরিয়ে স্টেশন, স্টেশনে গন্তব্যের ট্রেন আসা অব্দি মেয়েটা আমায় সজ্ঞ দেয়। প্রথমে অনেক নিষেধ করতাম আমাকে অনুসরন করতে। কে শুনে কার কথা.?? এখন অবশ্য মানা করি না। তার ইচ্ছা সে আসবে, যাবে। তাতে আমার কি এসে যায়.?? তবে আমার এখন বা আগেও খারাপ লাগতো না। ওর সাথে কথা বলার সময় আমি কখনোই ওর চোখের দিকে তাকিয়ে কথা বলি না।
মায়াবতীদের সাথে কথা বলতে গেলে কখনোই এটা করা উচিত না। তারা মুহুর্তেই তাদের মায়ার জালে আপনাকে পিশে ফেলতে পারে, ও তার বাইরে নয়।
ট্রেনে উঠবো কিন্তু আজকে কেমন যেনো উঠতে ইচ্ছা করছে না। ট্রেন চলে যেতে লাগলো। মেয়েটা অন্যদিকে মুখ ঘুরিয়েই আছে। ট্রেন প্লাটফরম পেরিয়ে যেতেই এদিকে ফিরে তাকালো, দুচোখে জল। আমাকে ক্যাবলা মার্কা হাসিতে দেখতে পেয়েই বুকে ঝাপিয়ে পড়লো।
নাহ, এ অশ্রু আর যাইহোক "ছলনার নাহ", এটা আমি এখন না মুছে দিলে নেহাত অন্যায় কাজ হবে।..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now