বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়া-সুবাস

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রিসিভ করার আগেই ফোনটা কেটে গেলো।ধুর ছাই,আমার সাথেই কেন এমন হয়? কেউ কল দেয় না,আর দিলেও আমি রিসিভ করতে পারি না।ফোন হাতে নিয়ে দেখি ২ টা মিস কল।দিয়েছে ডাক্তার। আঁতকে উঠলাম।ইসস, বড় বেশি মিস হয়ে গেলো।উনার কল রিসিভ করা লাগত। কয়েক মিনিট আগেই কল দেওয়া হয়েছে যেহেতু,আমি আবার কল ব্যক করলাম।কয়েকবার রিং হওয়ার পরই শুনতে পেলাম- "নম্বরটি এখন ব্যস্ত আছে....." এর মানে হলো সে কল ব্যক করবে।সাথে সাথেই কল এলো।আমার ফোনে তার ছবি সেট করা আছে।কল এলেই সাথে ছবি ভেসে ওঠে।গুরুগম্ভীর একটা ছবি,ফোন হাতে টিপাটিপি করছে।আমি দ্রুত কল রিসিভ করলাম।ওপাশ থেকে আওয়াজ এলো- - কি অবস্থা? আমার অবস্থা বেগতিক।তবুও সামলে বললাম,- ভালই আছি। ওপাশ থেকে "হুমমম" শুনতে পেয়ে চুপ রইলাম।ডাক্তার বলে উঠল- - তুমি কি আজ ফেশবুকে লগ ইন করেছো? হঠাৎ ফেশবুক এ লগ ইন কেন আসছে এটা আমাকে ভাবাতে লাগল।আমি বললাম- নাহ ত। ডাক্তার আবার ও চিরায়িত "হুমমম" বলে কথা শুরু করল। - তুমি একটু ফেশবুকে লগ ইন করবে? আমি একটা নিউজ পাঠিয়েছি।নিউজটা দেখে কল দিও,ওকে? আমি ভালো মেয়ের মত মাথা ঝাঁকিয়ে হ্যা বলে ফোন রেখে দিলাম।কি এমন নিউজ হতে পারে? আমার মাথায় কিছু আসছে না।আমি দ্রুত ডাটা অন করে ফেশবুকে লগ ইন করলাম।মেসেজ এ গিয়ে দেখি একটা মেসেজ,কাল রাতে করা হয়েছে,১ টা নাগাদ।মেসেজটা এমন- " এটা পড়ো পিচ্চি। পথশিশু সুমাইয়া ফুল বিক্রির সমস্ত টাকা দান করল বন্যার্তদের জন্য " নিউজটার ভেতরে সুমাইয়ার ফুলের মালা পরা ছবি ছাপা সাথে বিস্তারিত বর্ণনা।আমি সবটুকু পড়েই কল দিলাম। - হ্যালো,পড়লাম। - দেখছো,সুমাইয়া কি করছে? - ও আসলে খুব ভালো।আমি জানতাম ও খুব ভালো মেয়ে।প্রোপার এডুকেশন পেলে মে বি ও অনেক সাকসেস হতো। - মি বি অর মে বি নট? - আমি আসলে জানি না ডাক্তার।তবে এতটুকু জানি যে ও খুব ভালো,ওর শরীরে একটা মিষ্টি গন্ধ আছে।একবার জড়িয়ে ধরেছিলাম ওকে,তখন পেয়েছিলাম। - তাই নাকি? - হ্যা,তাইই।কি মায়া ওর মুখে।ফুলের সাথে থাকে ও, আর ওর সরলতা, এই দুই মিশিেয় প্রকৃতি ওর শরীরে আলাদা সুবাস দিয়েছে।যেটা আমি পেয়েছি। - ওই বাবু,শোন? - হুমম,বলুন না। - সংকোচ হচ্ছে তাও বলি,তোর পাশে বসেও আমি একটা আলাদা সুবাস পাই।তুইও কত সরল,কিউট।তোর মুখটা বড় মায়া মায়া রে।দেখতেই মন চায়।শোন,একটা জিনিস চাইব,দিবি? - কি? - একদিন তোর আঙ্গুল ধরব,দিবি।হয়ত তোর আঙ্গুল ছোঁয়ায় ও আমি কিছু মায়া মায়া সুবাস পাবো।দিবি ধরতে? আমি কি বলব বুঝছি না।তবে বুঝতে পারছি আমার চোখের কোণে জল ছলছল করছে,তবে বুকে কোন ব্যাথা নেই।তবে কেন জানি খুব বেশি ভালো লাগছে।কি আশ্চর্য!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ মায়া-সুবাস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now